সর্বোচ্চ সংখ্যক বীমা প্রতিষ্ঠান সাথে নিয়ে এমটিবি’র ব্যাংকাসুরেন্স অনুমোদন লাভ

অর্থ ও বাণিজ্য

বাংলাদেশের জনগণকে সমন্বিত আর্থিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকাস্যুরেন্স শুরু করার অনুমোদন

2024-04-02T19:54:29+00:00
2024-04-02T19:54:29+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
 
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: বিগত সাড়ে ১৫ বছর যারা শাসন করেছে তারা দেশকে না সাজিয়ে নিজেদেরকে সাজিয়েছে      রাজধানীর মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা      বিএনপির গাড়িকাণ্ড : তিন নেতার সদস্যপদ ফিরিয়ে দিলো       সচিবালয়ে আগুন, ট্রাকচাপায় আহত সেই ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু      সচিবালয়ে আগুন : তদন্ত কমিটি গঠনের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা       জড়িতদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না : আসিফ মাহমুদ      সচিবালয়ের আগুন লাগা ভবনেই উপদেষ্টা নাহিদ-আসিফের মন্ত্রণালয়      
সর্বোচ্চ সংখ্যক বীমা প্রতিষ্ঠান সাথে নিয়ে এমটিবি’র ব্যাংকাসুরেন্স অনুমোদন লাভ
প্রকাশ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪, ৭:৫৪ পিএম   (ভিজিট : ২৩৯)
বাংলাদেশের জনগণকে সমন্বিত আর্থিক সেবা প্রদানের লক্ষ্য নিয়ে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকাস্যুরেন্স শুরু করার অনুমোদন লাভ করেছে। এটি ব্যাংক এবং বীমা কোম্পানির মধ্যে এমন একটি অংশীদারিত্ব যেখানে ব্যাংক তার বিতরণ চ্যানেলের মাধ্যমে বীমা সেবা গ্রাহকদের কাছে পৌঁছে দিবে। এই অনুমোদন এর মাধ্যমে এমটিবি অনুমতি প্রাপ্ত সীমিত সংখ্যক ব্যাংকের অন্তর্ভুক্ত হলো, যাদের মাধ্যমে গ্রাহক ব্যাংকাসুরেন্স সেবা গ্রহণ করতে পারবে। গ্রাহকদের বিস্তৃত পণ্য ও সেবা প্রদানের লক্ষ্যে, দেশের শীর্ষস্থানীয় লাইফ এবং নন-লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর সাথে এমটিবি অংশীদারীত্বের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়েছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যাংকিং ব্র্যান্ড হিসেবে এমটিবি ব্যাংকাসুরেন্স সেবায় নেতৃত্ব প্রদান করার মাধ্যমে গ্রাহকদের বীমা সেবার প্রয়োজনীয়তা পূরণ করার ক্ষেত্রে আশাবাদী।

বাংলাদেশ ব্যাংক-এ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী, পরিচালক, বিআরপিডি, বাংলাদেশ ব্যাংক, এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন, মোঃ শাফকাত হোসেনের হাতে অনুমোদনপত্র হস্তান্তর করেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আশফাকুর রহমান, অতিরিক্ত পরিচালক, বিআরপিডি, বাংলাদেশ ব্যাংক, আশরাফুল আলম, যুগ্ম পরিচালক, বিআরপিডি, বাংলাদেশ ব্যাংক, তাহসিন শহীদ, চিফ ব্যাংকাস্যুরেন্স অফিসার, এমটিবি এবং খন্দকার ফয়জুল্লা হেস সামী, হেড অব ব্যাংকাসুরেন্স, এমটিবি। 









আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com