শেরপুরে ১২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

সারা বাংলা

শেরপুরের শ্রীবরদীতে ১২০পিস ইয়াবাসহ মো. সাজ্জাদ হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বুধবার (৫,ফেব্রুয়ারি) দিবাগত রাতে বকশীগঞ্জ টু

2025-02-06T14:33:10+00:00
2025-02-06T14:33:10+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
শেরপুরে ১২০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৩৩ পিএম   (ভিজিট : ২৭৮)
শেরপুরের শ্রীবরদীতে ১২০পিস ইয়াবাসহ মো. সাজ্জাদ হোসেন নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। বুধবার (৫,ফেব্রুয়ারি) দিবাগত রাতে বকশীগঞ্জ টু ঝিনাইগাতী পাকা রাস্তার পাশ থেকে এসব ইয়াবাসহ আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী উপজেলার হাসধরা গ্রামের জহুরুল হকের ছেলে। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার রাতে শেরপুর জেলার শ্রীবরদী থানার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া সাকিনস্থ বকশীগঞ্জ-ঝিনাইগাতী পাকা রাস্তার পাশে জনৈক খায়রুল ইসলামের রাইচ মিলের সামনে অভিযান চালিয়ে  সাজ্জাদ হোসেনকে ১২০ পিস ইয়াবাসহ আটক করে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামী সাজ্জাদ হোসেনকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ওই মাদক ব্যবসীর বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে। 








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com