ঝিনাইদহে এক হাজার রোগীকে বিনামূলে স্বাস্থ্যসেবা দিয়েছে -দ্বীন হাসপাতাল

স্বাস্থ্য

দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আবাইপুরে বিনামূল্যে চক্ষু, দন্ত ও ডায়াবেটিস স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার

2025-02-22T13:11:13+00:00
2025-02-22T13:11:13+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
ঝিনাইদহে এক হাজার রোগীকে বিনামূলে স্বাস্থ্যসেবা দিয়েছে -দ্বীন হাসপাতাল
প্রকাশ: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ১:১১ পিএম   (ভিজিট : ৩০২)
দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার আবাইপুরে বিনামূল্যে চক্ষু, দন্ত ও ডায়াবেটিস স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ ফেব্রয়ারি) সকাল ৮ টায় শৈলকুপা উপজেলার আবাইপুর যমুনা শিকদার কলেজ মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আগত এক হাজার রোগীকে বিনামূলে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বাংলাদেশের
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম শুভ উদ্বোধন করেন। আবাইপুর যমুনা শিকদার কলেজের অধ্যক্ষ মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্ধসঢ়;-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ও শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ। এসময় আরো উপস্থিত ছিলেন আবাইপুর যমুনা শিকদার কলেজের সভাপতি রোকনুজ্জামান রিয়াজ, আদ্ধসঢ়;-দ্বীন চক্ষু প্রকল্পের সহকারী জেনারেল ম্যানেজার মো. রবিউল ইসলাম প্রমূখ। ডা. শেখ মহিউদ্দিন বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে আদ্ধসঢ়;- দ্বীন নিরলসভাবে কাজ করছে। আমরা সেবার মাধ্যমে কাছে যেতে চাই। আপনাদের সেবা দিতে পেরে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের সেবার কথা অন্যদের জানিয়ে সকলকে সেবা নেওয়ার সুযোগ তৈরি করে দিন। সেটাই আমাদের স্বার্থকতা।’ অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, -দ্বীন স্বাস্থ্যসেবায় অনন্য ভূমিকা পালন করছে। দেশের নানা দুর্যোগে সরকারের পাশাপাশি -দ্বীন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বিনামূল্যে চোখের ছানি অপারেশনসহ অন্যান্য সেবা পেয়ে মানুষ দৃষ্টি শক্তি ফিরে পেয়েছে। তাদের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকুক এটাই প্রত্যাশা।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com