পাকিস্তানে প্রকাশ্যে গুলি করে রাজনৈতিক নেতাকে হত্যা

আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা বিমানবন্দরের কাছে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন দেশটির ধর্মীয় নেতা মুফতি আবদুল বাকি নূরজাই। রোববার রাতে তাকে

2025-03-17T11:06:28+00:00
2025-03-17T11:06:28+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
পাকিস্তানে প্রকাশ্যে গুলি করে রাজনৈতিক নেতাকে হত্যা
প্রকাশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ১১:০৬ এএম   (ভিজিট : ২৯৫)
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা বিমানবন্দরের কাছে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন দেশটির ধর্মীয় নেতা মুফতি আবদুল বাকি নূরজাই। রোববার রাতে তাকে গুলি করে হত্যার পর আততায়ীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এখনও তাদের চিহ্নিত করা যায়নি।

পাকিস্তানের ধর্মীয় রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই) বর্ষীয়ান নেতা মুফতি আবদুল বাকি নূরজাই রোববার রাতে বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন। এয়ারপোর্ট রোডে প্রকাশ্যেই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় আততায়ীরা একাধিক রাউন্ড গুলি চালিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোয়েটার পুলিশ। 

তারা গুলিবিদ্ধ অবস্থায় আবদুল বাকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসা চলাকালীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। 

বেলুচিস্তান প্রদেশে ট্রেন হাইজ্যাকের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ ঘটনা ঘটল। 

গত কয়েক দিন ধরে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ বার বার শিরোনামে উঠে এসেছে। এক সপ্তাহ আগে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)  ৪৪০ জন যাত্রীসহ জাফর এক্সপ্রেস অপহরণ করে নিয়েছিলেন।সে সময় তাদের হাতে অনেকের প্রাণ গিয়েছে। 

এর মাঝেই রোববার ফের হামলা হয় বালোচ প্রদেশে। কোয়েটা থেকে টাফটানের দিকে যাওয়া সেনাবাহিনীর একটি কনভয়ে সন্ত্রাসবাদী হামলায় সাত জনের মৃত্যু হয়েছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে এবং জানিয়েছে, ৯০ জন পাক সেনা হামলায় নিহত হয়েছেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com