ইসরাইলের হামলায় গাজায় শিশুসহ নিহত সাড়ে ৩ শতাধিক, ''জামায়াতের উদ্বেগ''

রাজনীতি

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে মঙ্গলবার গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে

2025-03-18T18:39:23+00:00
2025-03-18T18:43:29+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
ইসরাইলের হামলায় গাজায় শিশুসহ নিহত সাড়ে ৩ শতাধিক, ''জামায়াতের উদ্বেগ''
প্রকাশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৬:৩৯ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৫ ৬:৪৩ পিএম  (ভিজিট : ২৮১)
যুদ্ধ বিরতি লঙ্ঘন করে মঙ্গলবার গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন,

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ১৮ মার্চ গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ সাড়ে তিন শতাধিক লোক নিহত হওয়ার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। গত ১৯ জানুয়ারি যুদ্ধ বিরতি কার্যকর করার পর থেকেই ইসরাইল অব্যাহতভাবে গাজায় একের পর এক ছোট-খাটো হামলা চালিয়ে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে আসছে। ১৮ মার্চের হামলা যুদ্ধ বিরতির পর সবচাইতে বড় ধরনের হামলা। ইসরাইলি প্রধানমন্ত্রী পুনরায় যুদ্ধ শুরু করার ঘোষণা দিয়ে এ হামলা চালিয়েছে। এ হামলার মাধ্যমে ইসরাইলিদের যুদ্ধবাজ জঙ্গি মনোভাবই আবার অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হলো।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পুনরায় যুদ্ধ শুরুর ঘোষণা দিয়ে গাজায় ইসরাইলিদের এ হামলায় গোটা মুসলিম উম্মাহসহ সারা বিশ্ব গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত। গাজায় হামলা বন্ধ করে যুদ্ধ বিরতি মেনে চলতে ইসরাইলকে বাধ্য করার জন্য আমরা জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও শান্তিকামী বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com