লুঙ্গি পরে যে বার্তা দিলেন ''বুবলী''

বিনোদন

ঈদে প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলীর ‘জংলি’। এবারের ঈদে এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা নিয়ে হাজির

2025-03-19T11:20:44+00:00
2025-03-19T11:20:44+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
লুঙ্গি পরে যে বার্তা দিলেন ''বুবলী''
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১১:২০ এএম   (ভিজিট : ৩৫৮)
ঈদে প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়ক সিয়াম আহমেদ ও নায়িকা শবনম বুবলীর ‘জংলি’। এবারের ঈদে এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এই জুটি। এরই মধ্যে ঈদে মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলোর প্রচারণা শুরু করে দিয়েছেন সিনেমা সংশ্লিষ্টরা। সেই ধারাবাহিকতায় পিছিয়ে নেই ‘জংলি’ টিম।

প্রচারণায় অংশ নিয়েছেন বুবলী নিজেও।

মঙ্গলবার (১৮ মার্চ) সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে লুঙ্গি পরে হাজির হয়ে সিনেমার প্রোমোশন করেছেন এ অভিনেত্রী। শবনম বুবলী লুঙ্গি পরা কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিতে লুঙ্গি পরিহিত অবস্থায় বসে, দাঁড়িয়েসহ বিভিন্ন ভঙ্গিতে পোজ দিতে দেখা গেছে তাকে।


আর ক্যাপশনে লিখেছেন, “হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?

 
এদিকে তার এই পোস্ট নজর কেড়েছে নেটিজেনদের। এমন ব্যতিক্রম প্রচারণা দারুণ উপভোগ করছেন তারা। কেউ বলছেন, হয়তো কোনো সাহসী চরিত্রে দেখা যাবে এ নায়িকাকে। এ কারণে পোশাকের ধরনও এমন থাকবে সিনেমায়।


আজাদ খানের গল্পে সিনেমাটি নির্মাণ করেছেন এম রাহিম। এর চিত্রনাট্য লিখেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। সিনেমার গানগুলোর কথা, সুর ও সংগীতায়োজন করেছেন বহুল পরিচিত সুরকার প্রিন্স মাহমুদ। সিনেমাটিতে সিয়াম-বুবলী ছাড়া আরো অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি, সোহেল খান, দিলারা জামান, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম প্রমুখ।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com