''গাজায় ইসরাইলি বর্বরতায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব''

আন্তর্জাতিক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি।ইসরাইলের এই বর্বরাতায় ক্ষুব্ধ হয়েছেন

2025-03-19T12:04:01+00:00
2025-03-19T12:04:01+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
''গাজায় ইসরাইলি বর্বরতায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব''
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১২:০৪ পিএম   (ভিজিট : ৩৪৬)
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছেন চার শতাধিক ফিলিস্তিনি। 

ইসরাইলের এই বর্বরাতায় ক্ষুব্ধ হয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে গুতেরেস আরও বলেন, ‘আমি যুদ্ধবিরতি মেনে চলার, নিরবচ্ছিন্ন মানবিক সহায়তা পুনঃপ্রতিষ্ঠা করার এবং আটক থাকা অবশিষ্ট বন্দিদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোরালোভাবে আবেদন করছি। ’


অবশ্য গাজায় ইসরাইলের নতুন করে বোমাবর্ষণের নিন্দা জানিয়েছে বিশ্বের অনেক দেশের সরকার এবং বিভিন্ন মানবিক সংস্থা। 

প্রসঙ্গত, যুদ্ধবিরতি ভেঙে গাজায় মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে সবশেষ ৪০৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এছাড়া ভয়াবহ এ হামলায় আহত হয়েছেন পাঁচ শতাধিক মানুষ। হতাহতের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com