পহেলা বৈশাখকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ‘‘ফ্যাসিস্টরা’’

রাজনীতি

বিগত ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।সোমবার

2025-04-14T16:10:39+00:00
2025-04-14T16:10:39+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
পহেলা বৈশাখকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল ‘‘ফ্যাসিস্টরা’’
প্রকাশ: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ৪:১০ পিএম   (ভিজিট : ৪২৭)
বিগত ফ্যাসিস্ট সরকার পহেলা বৈশাখের সংস্কৃতিকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এবার প্রথম হাসিনামুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি। আশা করবো, সামনের দিনে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব।

তিনি আরও বলেন, রাষ্ট্রের নবায়ন চাই। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে। তবে রাষ্ট্রকাঠামো যদি একইরকম থাকে তাহলে জুলাই বিপ্লব ব্যাহত হবে।

এনসিপির এ আহ্বায়ক বলেন, বর্তমানে যে সংস্কার চলছে তা শিগগিরই বাস্তবায়ন করতে হবে। আমরা দ্রুত সময়ের মধ্যে বিচার ও সংস্কার দেখতে চাই।

তিনি বলেন, এনসিপি গণপরিষদ নির্বাচনের এজেন্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে বলেও জানান তিনি।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com