শেরপুরের সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ

শেরপুর প্রতিনিধি :

সারা বাংলা

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৭০ বোতল মদ জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯এপ্রিল) ভোরে উপজেলার বড়

2025-04-29T17:28:37+00:00
2025-04-29T17:28:37+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
শেরপুরের সীমান্তে বিপুল পরিমাণে ভারতীয় মদ জব্দ
শেরপুর প্রতিনিধি :
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:২৮ পিএম   (ভিজিট : ২৩৭)
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৫৭০ বোতল মদ জব্দ করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৯এপ্রিল) ভোরে উপজেলার বড় গজনী এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৮লাখ ৫৫হাজার টাকা। 

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে একদল মাদককারবারি ভারত থেকে চোরাই পথে আমদানী নিষিদ্ধ বিপুল পরিমাণে মাদক গজনীর গভীর জঙ্গল দিয়ে 
বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এর নেতৃত্বে অন্যান্য অফিসারদের নিয়ে একাধিক ভাগে বিভক্ত হয়ে সীমান্তের বিভিন্ন পয়েন্টে অবস্থান করেন। এসময় মাদক চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে বড়গজনী এলাকায় ৫৭০ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় পুলিশ মদগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মাদক চোরাকারবারিদের সনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।  








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com