শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদি ধ্বংস, দুই ব্যক্তির কারাদন্ড

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি

সারা বাংলা

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর উত্তর শালচুড়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস

2025-04-29T17:31:09+00:00
2025-04-29T17:31:09+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জামাদি ধ্বংস, দুই ব্যক্তির কারাদন্ড
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৫:৩১ পিএম   (ভিজিট : ১৭৩)
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীর উত্তর শালচুড়া এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা সহ দুই ব্যক্তিকে বালু পরিবহনের দায়ে  বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

জানা গেছে, চলতি মাসের শুরুতে জেলা প্রশাসন কর্তৃক জেলার নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বালু উত্তোলনের নিষেধাজ্ঞা জারি করে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করলেও বালু খেকুরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গোপনে রাতের অন্ধকারে  বিভিন্ন এলাকা থেকে বালু উত্তোলন ও পরিবহন করে আসছে। গোপনে সংবাদ পেয়ে 
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মহারশি নদীর উত্তর শালচূড়া এলাকায় থেকে  অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৯টি ড্রেজার মেশিন, ৩টি মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়। সেইসাথে অবৈধভাবে ট্রলীগাড়ী দ্বারা বালু পরিবহনের দায়ে
বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এর ৪ধারার ১৫(১) ধারা মোতাবেক ট্রলী ড্রাইভার মনির হোসেন(২৫)কে ২০দিন এবং লাল চান (২৪)কে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দন্ডিত মনির হোসেন উপজেলার ফুলহারি এলাকার আমছার আলীর ছেলে এবং লালচান ধানশাইল এলাকার সোহরাব আলীর ছেলে।  

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট মো. আশরাফুল আলম রাসেল সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com