গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
এক কোটি উদ্যোক্তাকে বিনামূল্যে প্রশিক্ষণের ঘোষণা কোচ কাঞ্চনের
৭১ সংবাদ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৩ এএম  আপডেট: ২৯.০৯.২০২৫ ১১:২৬ এএম  (ভিজিট : ১৮৫)

এবার দেশের এক কোটি উদ্যোক্তাকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়ার ঘোষণা দিলেন কোচ কাঞ্চন। শনিবার রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় উদ্যোক্তা সম্মেলন “বিজনেস ব্রেকথ্রু সামিট ২০২৫”-এ দেয়া বক্তব্যে তিনি একথা জানান।

এসময় কোচ কাঞ্চন বলেন, “আমরা কেবল দেশজুড়ে উদ্যোক্তা তৈরিতেই সীমাবদ্ধ নই। আমাদের মূল লক্ষ্য, একটি হ্যাপিয়ার, হেলদিয়ার ও বেটার ওয়ার্ল্ড গড়ে তোলা এবং উদ্যোক্তাদের উন্নয়নের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখা। দেশে ১০ লক্ষ দক্ষ উদ্যোক্তা গড়ে তোলার উদ্দেশ্যে আমাদের একাডেমির যে যাত্রা ছিল, তা আজ বাস্তব। এবার আমাদের লক্ষ্য এক কোটি মানুষের মাঝে হ্যাপিনেস ছড়িয়ে দেয়া।”

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত বিজনেস ব্রেকথ্রু সামিট ২০২৫-এ অংশ নেন সফল ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা, কর্পোরেট লিডার, ইউনিভার্সিটি প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, আইনজীবী, বিজনেস মেন্টর, ইনফ্লুয়েন্সার, ভিশনারি লিডারসহ ৩ হাজারেরও বেশি উদ্যোক্তা। নানা বিষয়ে সেশন, লার্নিং মডেল এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি পরিণত হয় দেশের উদ্যোক্তা অঙ্গনের সবচেয়ে প্রাণবন্ত উৎসবে। সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে রকমারি নাম্বার ওয়ান বেস্টসেলার কোচ কাঞ্চন তাঁর সপ্তম বই “মার্কেটিং ম্যাজিক”-এর মোড়ক উন্মোচন করেন।

সম্মেলনের সমাপনী অংশে বাংলাদেশের সবচেয়ে হাই-ভ্যালু উদ্যোক্তা কমিউনিটি- ‘ব্রেইভ কমিউনিটি’র সদস্যরা অনুপ্রেরণামূলক গল্প শোনান। যেখানে একেকজন তাদের ঋণের বোঝা থেকে মুক্ত হয়ে নতুন ব্যবসা দাঁড় করানো, জীবনের হতাশা ও আত্মহত্যার চিন্তা থেকে ফিরে আসা বা শূন্য থেকে শুরু করে কোটি টাকার ব্যবসা দাঁড় করানোর সাফল্যের কাহিনী তুলে ধরেন। এই অংশটি উদ্যোক্তাদের জন্য ছিল সবচেয়ে আবেগঘন ও অনুপ্রেরণাদায়ী।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com