গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
অতিরিক্ত বিস্কুট খাওয়া হতে পারে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর'
৭১ সংবাদ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১২:০৪ পিএম   (ভিজিট : ৩০১)

অনেকে আছেন, যারা দিনে নিয়মিত কয়েকটি করে বিস্কুট খেয়ে ফেলেন। একবার খেতে শুরু করলে ৩-৪টি না খেয়ে যেন মনই ভরে না। কিন্তু জানেন কি, নিয়মিত ৪-৫টি বিস্কুট খেলে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে? চলুন, জেনে নিই।

বিস্কুট তৈরিতে সাধারণত ব্যবহার করা হয় ময়দা, চিনি ও বেকিং সোডা, যেগুলো শরীরের জন্য একেবারেই স্বাস্থ্যকর নয়।


চিনির পরিমাণ বেশি থাকায় রোজ অনেকগুলো বিস্কুট খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে, যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। ময়দা অর্থাৎ রিফাইন্ড ফ্লাওয়ার, হজমে সমস্যা তৈরি করতে পারে। এতে গ্যাস, অ্যাসিডিটি এমনকি অন্ত্রে প্রদাহও দেখা দিতে পারে। নিয়মিত অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফলে ওজনও বাড়তে পারে, কারণ এতে চর্বি ও ক্যালরির পরিমাণও কম নয়।

বিস্কুটে থাকা উপাদানগুলো শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে। বিশেষ করে যাদের আইবিএস আছে, তাদের জন্য অতিরিক্ত বিস্কুট খাওয়া বিপজ্জনক হতে পারে। বিস্কুট খেতেই পারেন, তবে পরিমাণে সংযত থাকতে হবে। দিনে ১-২টি বিস্কুট খাওয়া যেতে পারে।


চেষ্টা করুন ক্রিম, অতিরিক্ত মিষ্টি বা নোনতা বিস্কুট এড়িয়ে চলার। 










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com