গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
হাসিনাকে ফাঁসি দিলে কাউকে ছাড় নয়, ভারতীয় নম্বর থেকে হুমকি
নিজস্ব প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:০৯ পিএম   (ভিজিট : ১৫৭)

ভারতীয় নম্বর থেকে প্রসিকিউশন টিমের সদস্যদের ফোনে হুমকি দেয়া হয়েছে। রোববার রাত থেকে চিফ প্রসিকিউটরসহ টিমের সব সদস্যকে হুমকি দেয়া হয়। টিমের সদস্যরা সাংবাদিকদের জানান, রোববার রাত থেকে আমাদের প্রত্যেককে হুমকি দেয়া হয়েছে। অকথ্য গালিগালাজ করা হয়।



প্রসিকিউটর তারেক আবদুল্লাহ বলেন, গতকাল সন্ধ্যা থেকে অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া শুরু হয়েছে। আজকেও বেশ কিছু ফোন পেয়েছ অধিকাংশ ফোনকল ভারতের কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। শেখ হাসিনার শাস্তি হলে আমাদের টিমের কাউকে বাঁচতে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হয়।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, অসংখ্য ফোন পেয়েছি। এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছি। একই ভাষা, একই কথা। নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দিবে।

এক প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ভীরু, কাপুরুষ ও গণহত্যাকারীদের ভাষা এমনই হয়। এগুলো আমলে নেয়ার কিছু নেই।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com