গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
কালিয়াকৈরে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
মোঃ নজরুল ইসলাম,কালিয়াকৈর
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১০:৩০ পিএম   (ভিজিট : ১৬৯)

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ  দিঘীরপাড় এলাকায় গতকাল সোমবার সকালে  অগ্নিকান্ডে তিনটি টিনসেড কলোনির ৭৫ টি কক্ষ পুড়ে ছাই হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার বিকালে আগুনে পুড়ে  ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ  সামগ্রী বিতরণ  করেন গাজীপুর -১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী  ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব  ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০কেজি চাল, এক  কেজি ডাল,এক কেজি তেল, এক কেজি পেঁয়াজ,আলু  ও নগদ  একহাজার টাকাসহ নানা সামগ্রী। ভবিষ্যতে ওই ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের জন্য পাশে থাকার প্রতিশ্রুতিও দেন  তিনি। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌর বিএনপি'র আহবায়ক মামুদ সরকার, পৌর পৌর বিএনপি'র সদস্য সচিব মহসিনুজ্জামান, পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক দেওয়ান আব্দুল মান্নান, পৌর বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ দুলাল, প্রফেসর আব্দুল আজিজ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তিতে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com