গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
গাজীপুর ১ আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন সফল সাবেক মেয়র মজিবুর রহমান
মোঃ নজরুল ইসলাম, কালিয়াকৈর
প্রকাশ: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১১:২৬ এএম   (ভিজিট : ২৩০)

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর ১আসনের ধানের শীষের মনোনয়ন পেলেন কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। মনোনয়ন ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় গাজীপুর ১আসনের ধানের শীষের  মনোনীত প্রার্থী  বাংলাদেশ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কালিয়াকৈর পৌরসভার সফল সাবেক মেয়র মজিবুর রহমান, নির্বাচনে মনোনয়ন প্রতিযোগিতা শেষ হয়েছে। এখন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে কাজ করতে হবে। আমরা সকল দ্বিধাদন্দ ভুলে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবো।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, কোন প্রকার রং ছিটানো, আনন্দ মিছিল, কারো প্রতি রুঢ় আচরণ করা যাবে। সকলকে নফল নামাজ পড়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করতে হবে । কোন প্রকার মানুষের কষ্টের কারণ যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com