গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
মিয়ানমার সীমান্তে গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা'
৭১ সংবাদ প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ১:২৫ পিএম   (ভিজিট : ১২৬)

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড সীমান্তের কোনাপাড়া এলাকার পূর্বে মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে ঘণ্টাব্যাপী এই গোলাগুলি হয়।

তবে ওই গোলাগুলি মিয়ানমারের ভেতরে কোন কোন বাহিনীর মধ্যে হয়েছে সেই তথ্য জানা যায়নি।

এদিকে তাদের ছোড়া গুলি এসে পড়েছে হোয়াইক্যং ইউপির বালুখালি পাড়া ও তেলিপাড়াতে। সেই গুলি স্থানীয় মোহাম্মদ আলম ও মোহাম্মদ হোসাইন নামে দুজনের বসতঘরের টিনে আঘাত হেনেছে বলে জানান স্থানীয়রা। তবে উক্ত ঘটনায় কেউ হতাহত হয়নি।

গোলাগুলির ঘটনায় সীমান্ত পাড়ের মানুষ আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে।

হোয়াইক্যং ২নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম লালু বলেন, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে মিয়ানমার সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে। আমরা মুসল্লিরা সেই শব্দ শুনেছি। আমাদের বাড়িঘর সীমান্তের কাছে হওয়ায় আমরা আতঙ্কে আছি- কখন গুলি এসে আমাদের গায়ে পড়ে। তবে আমরা ইতোমধ্যেই নিরাপদে থাকার জন্য বাড়ি থেকে সামন্য দূরে রাস্তায় আছি। 

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী বলেন, আমি জানিনা, এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানাব।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ নাদিম জানান, আমরা খবর পেয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করেছি। পাশাপাশি ওই এলাকার মানুষকে আতঙ্কিত না হওয়ার জন্য সচেতনতামূলক প্রচার করা হচ্ছে।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com