খাগড়াছড়ি জেলার পানছড়ির ফাতেমা নগর থেকে অবৈধভাবে কর্তন করা অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে ৩বিজিবি-র সদস্যরা।
২৮ ডিসেম্বর ২০২৫, রবিবার নায়েব সুবেদার মোঃ তুষার হোসেনের নেতৃত্বে বিশেষ টহলে প্রায় ৫০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়।
আটককৃত কাঠ বন বিভাগে জমা করা হয়েছে মর্মে পানছড়ি বনবিভাগ অফিস নিশ্চিত করেছেন।
বিজিবি সুত্র জানায় ,সীমান্তে নিরাপত্তা ,অবৈধ চোরাচালান রোধ ,আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪
প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪। e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com