কারবালার শিক্ষা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর চিরন্তন প্রেরণা: সৈয়দ ফখরুদ্দিন

নিজস্ব প্রতিবেদক

ধর্ম

পবিত্র আহলে বাইতে রাসূল (সা.)-এর স্মরণে ‘শোহাদায়ে কারবালা মাহফিল’ আওলাদে গাউসুল আজম দস্তগীর, ‘মিরসরাই পীর’ হযরত সৈয়দ আবুল ওলা সৈয়দ

2026-06-27T18:01:41+00:00
2026-06-27T18:01:41+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
কারবালার শিক্ষা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর চিরন্তন প্রেরণা: সৈয়দ ফখরুদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:০১ পিএম   (ভিজিট : ১৩৫)
কারবালার শিক্ষা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর চিরন্তন প্রেরণা: সৈয়দ ফখরুদ্দিন

কারবালার শিক্ষা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর চিরন্তন প্রেরণা: সৈয়দ ফখরুদ্দিন

পবিত্র আহলে বাইতে রাসূল (সা.)-এর স্মরণে ‘শোহাদায়ে কারবালা মাহফিল’ আওলাদে গাউসুল আজম দস্তগীর, ‘মিরসরাই পীর’ হযরত সৈয়দ আবুল ওলা সৈয়দ সাহেব (রহ.)-এর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে আয়োজিত এ মাহফিল উপলক্ষে খতমে কোরআন, দরুদ শরিফ, জিকির, মিলাদ মাহফিল এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সৈয়দ সাহেব (রহ.)-এর জ্যেষ্ঠ সন্তান সৈয়দ ফখরুদ্দিনের তত্ত্বাবধানে আয়োজিত এ মাহফিলে আলেম-ওলামা, হাফেজ, মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এ সময় সৈয়দ ফখরুদ্দিন বলেন, “পবিত্র কারবালার প্রান্তরে সাইয়্যিদুশ শুহাদা হযরত ইমাম হোসাইন (রা.), আহলে বাইতে রাসূল (সা.)-এর পবিত্র সদস্যবৃন্দ এবং তাঁর বিশ্বস্ত সাথীদের মহান আত্মত্যাগ কিয়ামত পর্যন্ত উম্মতে মোহাম্মদীর জন্য হেদায়াত, ইস্তিকামাত ও আত্মশুদ্ধির এক চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে। কারবালার মহান ঘটনা মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের ওপর অটল থাকা, সবর, তাকওয়া, আত্মসংযম এবং আল্লাহভীতির শিক্ষা দেয়। আহলে বাইতে আতহারের প্রতি মুহাব্বত ও শ্রদ্ধা এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ মুমিনের ঈমানকে সৌন্দর্যমণ্ডিত ও পরিপূর্ণ করে। তাঁদের পবিত্র জীবনাদর্শ আমাদের দ্বীনের পথে দৃঢ়চিত্ত, অবিচল ও আত্মত্যাগী থেকে আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর সন্তুষ্টি অর্জনের অনুপ্রেরণা জোগায়।”      

তিনি আরো বলেন, “মানবজীবনের প্রকৃত সফলতা রয়েছে আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর নির্দেশিত সরল পথে অবিচল থাকার মধ্যেই। রাসূলুল্লাহ (সা.)-এর সুন্নাহ, আহলে বাইতে আতহার, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরামের জীবনাদর্শ সেই সরল পথেরই বাস্তব ও আলোকিত দৃষ্টান্ত। তাঁদের অনুসৃত পথ মানবতাকে বিভ্রান্তি, অন্ধকার ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করে আত্মিক পরিশুদ্ধি, ঈমানী দৃঢ়তা এবং আখিরাতমুখী জীবনের দিকে পরিচালিত করে। তাই মুক্তি ও সফলতার সন্ধানে প্রত্যেক মুমিনের জন্য এই পথই চূড়ান্ত আশ্রয় ও চিরন্তন দিশারি।”








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com