জবির মঞ্চে স্বরূপের প্রথম নিজস্ব গান 'মায়া'

ইশরাত জাহান

বিনোদন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৭ তম ফাউন্ডেশন ডে উপলক্ষে আয়োজিত কনসার্টে স্বরূপ ব্যান্ডের প্রথম এ্যালবামের প্রথম নিজস্ব গান 'মায়া' গানটি

2026-07-13T15:48:58+00:00
2026-07-13T15:53:30+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
জবির মঞ্চে স্বরূপের প্রথম নিজস্ব গান 'মায়া'
ইশরাত জাহান
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৩:৪৮ পিএম  আপডেট: ১৩.০৭.২০২৬ ৩:৫৩ পিএম  (ভিজিট : ৭৩)
জবির মঞ্চে স্বরূপের প্রথম নিজস্ব গান 'মায়া'

জবির মঞ্চে স্বরূপের প্রথম নিজস্ব গান 'মায়া'


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৭ তম ফাউন্ডেশন ডে উপলক্ষে আয়োজিত কনসার্টে স্বরূপ ব্যান্ডের প্রথম এ্যালবামের প্রথম নিজস্ব গান 'মায়া' গানটি দর্শকের মনজুড়ে জায়গা করে নিয়েছে একটি প্রতীকী রুপে।

শুক্রবার ১০ জুলাই ২০২৬,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টির মাঠে আয়োজিত কনসার্টে এই গানটি গেয়েছেন জবি শিক্ষার্থীদের ব্যান্ড স্বরূপ। 

'স্বরূপ' এর যাত্রা শুরু ২০২৪ সালের ২৭ নভেম্বর  থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীদের হাত ধরে তিলে তিলে গড়ে উঠা স্বরূপ ব্যান্ড আজ বেশ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের মঞ্চে পারফরম্যান্স করে যাচ্ছে প্রতিনিয়ত। এছাড়া তারা ডাক পায় বিভিন্ন জেলা, উপজেলা, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের নবীনবরণ, পুনর্মিলনীসহ নানা অনুষ্ঠানে। 

স্বরূপের নিজস্ব গানের সংখ্যা পাঁচের অধিক। এ্যালবাম প্রকাশের অপেক্ষায় কাজমকরে যাচ্ছে তারা। আসছে নতুন এ্যালবামের প্রথম গানটি মায়া, যার আনুষ্ঠানিক প্রথম পারফরম্যান্স হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মঞ্চে।

স্বরূপ ব্যান্ডের ফাউন্ডার ভোকালিস্ট ফয়সাল কবীর বলেন, " স্বরূপ ব্যান্ড আমার স্বপ্নের জায়গা। প্রতিটি সদস্য নিয়েই আমার পরিবার। আমি পূর্বে 'মনের মানুষ' ও 'ফোক চাইন্ড' ব্যান্ড এ ভোকালিস্ট হিসেবে কাজ করেছি। তারপর যখন নিজে কাজ করা শুরু করেছি স্বরূপ নিয়ে তখনই মায়া গানটির জন্ম। মায়া গানটিকে পরিপূর্ণতা দিতে পেরে আমরা সবাই আনন্দিত।"
স্বরূপ ব্যান্ডের অন্যান্য সদস্যরা হলেন দীপাঞ্জন শর্মা ভোকালিস্ট ও লিরিক্সিস্ট, ফাহিম হাসান বেইজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার,  সান সাহা অন্তর ব্যাঞ্জো বাদক, সৌমিত্র দাস ড্রামার এবং হৃদয় সরকার গিটারিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার। 
উল্লেখ্য,  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে জকসুর থিম সং জাগো জবিয়ান স্বরূপ ব্যান্ডের একটি অনন্য সৃষ্টি, যা ইতোপূর্বে ক্যাম্পাসে অনেক প্রশংসা কুড়িয়েছে।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com