প্রকাশ: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ১২:৩৩ পিএম (ভিজিট : ৫৪)

ডেঙ্গু-জ্বর নিয়ে সচেতনতামূলক সায়েন্টিফিক সেমিনার করলো ন্যাশনাল ডক্টরস ফোরাম
ঢাকা: ডেঙ্গু ও জ্বর প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সায়েন্টিফিক সেমিনারের আয়োজন করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ।
২০ জুলাই ২০২৬, সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এনডিএফের সভাপতি *অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম* এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি*, মাননীয় সংসদ সদস্য, যশোর-০২।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক *ডা. মোঃ জাহাঙ্গীর-উল আলম সোহেল*।
ডাক্তার মোস্তাফিজুর রহমান বলেন, ডেঙ্গু-জ্বরের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সরকারকে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। বাড়ির আশেপাশে পানি জমতে দেওয়া যাবে না এবং মশার বংশবিস্তার রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন।
সেমিনারে এনডিএফের নেতৃবৃন্দ, চিকিৎসক ও স্বাস্থ্য সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন।