তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনতে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী মীর শাহে আলম

খেলাধুলা প্রতিবেদক

খেলাধুলা

বগুড়া, ১৭ শ্রাবণ (১ আগস্ট):স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনতে

2026-08-01T16:00:24+00:00
2026-08-01T16:00:24+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনতে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী মীর শাহে আলম
খেলাধুলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ২৯)
তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনতে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী মীর শাহে আলম

তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনতে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়া, ১৭ শ্রাবণ (১ আগস্ট): 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনতে কাজ করছে সরকার। একটি সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই বর্তমান সরকার খেলাধুলাকে জাতীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচনা করছে।

প্রতিমন্ত্রী আজ বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (স্কুল, কলেজ ও মাদ্রাসা) ও শারীরিক শিক্ষা শিক্ষকবৃন্দের অংশগ্রহণে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্ততায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়; এটি দেশের তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার একটি জাতীয় উদ্যোগ। শহর-গ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেন নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়, সেই লক্ষ্য নিয়েই এ আয়োজন।

মীর শাহে আলম আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় খেলাধুলার পরিবেশ গড়ে তোলা, মাঠ সংরক্ষণ, তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। এসময় তিনি আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com