ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। তার দাবি, সম্ভাব্য একটি

2026-08-02T10:11:09+00:00
2026-08-02T10:11:09+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ১০:১১ এএম   (ভিজিট : ২১)
ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক হামলা আপাতত স্থগিত করা হয়েছে। তার দাবি, সম্ভাব্য একটি চুক্তির মৌলিক কাঠামো নিয়ে অগ্রগতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধের পর তিনি হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। তার ভাষ্য, একটি সম্ভাব্য চুক্তির মৌলিক বিষয়গুলোতে সমঝোতার ভিত্তি তৈরি হয়েছে। তবে দ্রুত চুক্তিটি চূড়ান্ত করার ওপরও জোর দেন তিনি।

ট্রাম্প আরও দাবি করেন, চুক্তি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে পুরোপুরি উন্মুক্ত হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিদ্যমান সংকটের অবসান ঘটবে।

এদিকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান। তবে শনিবারই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে বলেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালালে ইরান তার ‘সমানুপাতিক জবাব’ দেবে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান শনিবার ট্রাম্পকে ফোন করে সম্ভাব্য হামলা বাতিল এবং আলোচনায় ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে শুক্রবার ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ সামরিক পদক্ষেপ নেবে।

এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ওই অঞ্চলের ১০টি দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছে। একই সঙ্গে তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং প্রয়োজন হলে অঞ্চল ত্যাগের বিষয়টি বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা 








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com