বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মেন্টরশিপ প্রোগ্রামের আওতায় স্টুডেন্ট কাউন্সেলিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাঙ্গন

২ আগস্ট ২০২৬: বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে মেন্টরশিপ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন

2026-08-03T14:02:22+00:00
2026-08-03T14:04:17+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মেন্টরশিপ প্রোগ্রামের আওতায় স্টুডেন্ট কাউন্সেলিং অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:০২ পিএম  আপডেট: ০৩.০৮.২০২৬ ২:০৪ পিএম  (ভিজিট : ২০)
বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মেন্টরশিপ প্রোগ্রামের আওতায় স্টুডেন্ট কাউন্সেলিং অনুষ্ঠিত

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মেন্টরশিপ প্রোগ্রামের আওতায় স্টুডেন্ট কাউন্সেলিং অনুষ্ঠিত

২ আগস্ট ২০২৬: বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের উদ্যোগে মেন্টরশিপ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট কাউন্সেলিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর মো. জসীম উদ্দীন খান। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর জনাব সোহরাব হোসেন, একই বিভাগের প্রভাষক ও প্রক্টর জনাব হাসান মাহমুদ, প্রভাষক জনাব প্রনমী বড়ুয়া এবং বিভাগের সকল শিক্ষার্থী।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ অর্জন, নিয়মিত পাঠচর্চা, ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়ন, নৈতিক মূল্যবোধ, উচ্চশিক্ষা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশা নিয়ে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী বলেন, মেন্টরশিপ কার্যক্রম শিক্ষার্থীদের একাডেমিক সফলতার পাশাপাশি ব্যক্তিত্ব বিকাশ এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রেখে নিজেদের দক্ষতা ও যোগ্যতা উন্নয়নের আহ্বান জানান।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক শিক্ষার পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণে কার্যকর ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করে।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com