৪ লাশ নিয়ে শহীদ মিনার ও শাহবাগে মিছিল-স্লোগান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

৪ আগস্ট ২০২৪। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলছে

2026-08-04T11:04:15+00:00
2026-08-04T11:04:15+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান
৪ লাশ নিয়ে শহীদ মিনার ও শাহবাগে মিছিল-স্লোগান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ১১:০৪ এএম   (ভিজিট : ৮)
৪ লাশ নিয়ে শহীদ মিনার ও শাহবাগে মিছিল-স্লোগান

৪ লাশ নিয়ে শহীদ মিনার ও শাহবাগে মিছিল-স্লোগান

৪ আগস্ট ২০২৪। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলছে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ। বেড়েই চলছে নিহতের সংখ্যা। এইদিন বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিক্ষোভকারীরা চারজনের লাশ নিয়ে গেছেন। সন্ধ্যা ৬টার দিকে নিহত ৪ জনের লাশ নিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সেখান থেকে একজনের লাশ নিয়ে শাহবাগে মিছিল করেন আন্দোলনকারীরা।

এ সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দেন। সেখান থেকে আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগ যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে পুলিশ বাধা দেয়।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ গুলি ছুড়তে শুরু করে। আন্দোলনকারীদের লক্ষ্য করে এসময় সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেটও ছোড়া হয়।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com