আইসিএসবি-এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস

নিজস্ব প্রতিবেদক

বিশেষ প্রতিবেদন

জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস, সিপিএফএ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ৪ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত ১২৩ তম

2026-08-05T10:50:58+00:00
2026-08-05T10:50:58+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
আইসিএসবি-এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:৫০ এএম   (ভিজিট : ৪৯)
আইসিএসবি-এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস

আইসিএসবি-এর প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস

জনাব মোহাম্মদ শাহজাহান এফসিএস, সিপিএফএ ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) এর ৪ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত ১২৩ তম কাউন্সিল সভায় ২০২৫-২০২৮ কাউন্সিলের অবশিষ্ট মেয়াদ (৪ আগস্ট ২০২৬- ৯ অক্টোবর ২০২৮) এর জন্য প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।  

বর্তমানে তিনি বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকের কার্যালয়, রংপুর-এর বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস-ডিসিএ) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (অডিট অ্যান্ড অ্যাকাউন্টস) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা এবং ২ জুলাই ২০০৫ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। তার বর্ণাঢ্য কর্মজীবনে তিনি অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিশ্ব ব্যাংক ও ইফাদ অর্থায়নে পরিচালিত এনএটিপি-২ প্রজেক্ট-এ পাঁচ বছর কনসালট্যান্ট (ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট) হিসেবে লিয়েনে কর্মরত ছিলেন।   

জনাব শাহজাহান বাংলাদেশ থেকে হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট (আইডিডি) থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট (পাবলিক ইকোনমিক ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স)-এ এম.এসসি. ডিগ্রি অর্জন করেন। 

জনাব শাহজাহান দেশি-বিদেশি বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট্যান্সি (সিআইপিএফএ)-এর সদস্য, যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ফিন্যান্সিয়াল কনসালট্যান্টস (আইএফসি)-এর সদস্য। বর্তমানে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন (বিএএ)-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com