জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য: পর্যটন মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভ্রমন-পর্যটন

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট):দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে Travel, Tourism, Aviation এবং Hospitality—এই চারটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে

2026-08-09T10:38:53+00:00
2026-08-09T10:38:53+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য: পর্যটন মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১০:৩৮ এএম   (ভিজিট : ৩১)
জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য: পর্যটন মন্ত্রী

জিডিপিতে পর্যটন খাতের অবদান ৬-৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য: পর্যটন মন্ত্রী

ঢাকা, ২৪ শ্রাবণ (৮ আগস্ট): 

দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে Travel, Tourism, Aviation এবং Hospitality—এই চারটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

আজ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত Travel and Tourism Development Center এর Launching Ceremony-তে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। 

মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে সরকার কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য অর্জনে Travel, Tourism, Aviation এবং Hospitality খাতের সংশ্লিষ্ট সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, আজকের এই প্ল্যাটফর্মটি সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিতভাবে কাজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

পর্যটন খাতের অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে দেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান প্রায় ৩ শতাংশ। সরকার এই অবদান ৬-৭ শতাংশে উন্নীত করতে চায়।

মন্ত্রী আরো বলেন, দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়ন ও বিকাশে বেসরকারি খাতের অংশীজনদের সমন্বিতভাবে এগিয়ে এসে কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সরকার নীতিগত সহায়তা ও প্রয়োজনীয় সমর্থন দিতে সবসময় প্রস্তুত রয়েছে। তিনি উপস্থিত পর্যটন খাতের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট বেসরকারি অংশীজনদের দেশের পর্যটন উন্নয়নে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পর্যটন খাতের সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। 

অনুষ্ঠানে পর্যটন খাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট অংশীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com