তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক

ইরানি সামরিক পাইলটদের আটক করার সব ধরনের অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবিকে সম্পূর্ণ বিভ্রান্তিকর হিসেবে

2026-08-16T10:26:18+00:00
2026-08-16T10:26:18+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:২৬ এএম   (ভিজিট : ১৫)
তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

তিন ইরানি পাইলটকে আটকের অভিযোগ অস্বীকার কাতারের

ইরানি সামরিক পাইলটদের আটক করার সব ধরনের অভিযোগ স্পষ্টভাবে অস্বীকার করেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ দাবিকে সম্পূর্ণ বিভ্রান্তিকর হিসেবে উল্লেখ করে জানিয়েছে, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে চলা কূটনৈতিক প্রচেষ্টার মাঝে এ ধরনের ভুয়া খবর প্রকাশ করা অত্যন্ত বিস্ময়কর। বরং তাদের খুঁজে বের করতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

শনিবার (১৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বিষয়টি স্পষ্ট করেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল-আনসারি। তিনি জানান, সংশ্লিষ্ট পাইলটরা কাতারের আকাশসীমা লঙ্ঘন করার পর তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা সাড়া না দেওয়ায় আন্তর্জাতিক আইন ও সংঘাতের প্রচলিত নিয়ম মেনেই কাতার নিজেদের ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

তিনি আরও জানান, কাতার আন্তর্জাতিক মানদণ্ড মেনে অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

এই অভিযানে একজন পাইলটের মরদেহ পাওয়া গেছে বলেও জানান তিনি। মরদেহটি ইরানের কাছে হস্তান্তরের জন্য কাতার তেহরানের সঙ্গে যোগাযোগ করেছে।

এছাড়া উদ্ধার অভিযান সম্পর্কে বিস্তারিত জানাতে ইরানকে একটি দল কাতারে পাঠানোর আমন্ত্রণ জানিয়েছে দোহা। তবে এখনো ইরান ওই আমন্ত্রণে সাড়া দেয়নি বলে জানান কাতারি মুখপাত্র।

এর আগে, শনিবার আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কাছে পাঠানো এক চিঠিতে ইরানের সামরিক কমান্ডার সৈয়দ মোহাম্মদ বাঘেরজাদেহ অভিযোগ করেন, এপ্রিল মাসে কাতারের আকাশসীমায় ভূপাতিত হওয়া দুটি সু-২৪ যুদ্ধবিমানের তিন পাইলটকে দোহায় কয়েক মাস ধরে আটক রাখা হয়েছে।

ইরান এর আগে জানিয়েছিল, ডিএনএ পরীক্ষার মাধ্যমে ব্রিগেডিয়ার জেনারেল পাইলট মাজিদ কাজেমির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে। তিনি ভূপাতিত হওয়া দুটি সু-২৪ যুদ্ধবিমানের একটির ক্রু সদস্য ছিলেন।

ইরানি সামরিক বাহিনী আরও জানিয়েছে, ওই দুটি বিমানের আরও তিন ক্রু সদস্যের কী হয়েছে, তা জানতে অনুসন্ধান চালানো হচ্ছে।

এদিকে গত জুনে কাতারের রাস লাফান গ্যাস কমপ্লেক্সে ইরান হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর আগে কাতার তেহরানকে একটি ‘গোপন চুক্তির’ প্রস্তাব দিয়েছিল বলেও ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের বরাতে দাবি করা হয়। ওই প্রস্তাবে কাতার গ্যাস উৎপাদন বন্ধ রাখার বিনিময়ে ইরানের কাছ থেকে দেশটির জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানোর নিশ্চয়তা চেয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নিয়ে কাতার ও পাকিস্তানের মাধ্যমে তেহরানের বার্তা আদান-প্রদান চলছে। তবে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা এখনো পুনরায় শুরু হয়নি বলেও জানান তিনি।

হরমুজ প্রণালিতে নৌযান চলাচল নির্বিঘ্ন রাখতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে বলা জানান আরাগচি।









আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com