গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
ভিডিও গ্যালারি
শিবচরে পরিত্যক্ত বাড়িতে ই'য়া'বা সেবনের সময় যুবক আ'ট'ক
মাদারীপুরের শিবচর উপজেলার মাদবর চর বয়াতি কান্দি এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। বুধবার দুপুরে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মোঃ রাশেদ বয়াতি ( ২২) (পিতা শরিফুল বয়াতি) ও মোহাম্মদ আকাশ(২৫)  (পিতা বজলু বয়াতি) পরিত্যক্ত একটি বাড়িতে ইয়াবা সেবন করছিলেন। খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে তাদের ধরার চেষ্টা করলে মোহাম্মদ আকাশ পালিয়ে যান। তবে রাশেদ বয়াতিকে স্থানীয়রা আটক করতে সক্ষম হন।

পরে এলাকাবাসী ও স্থানীয় মুরুব্বীরা তাকে শারীরিকভাবে মারধর করে সতর্কবার্তা দিয়ে ছেড়ে দেন। এ ঘটনায় পুলিশে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই পরিত্যক্ত বাড়িটি ইয়াবাসেবী ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে। বারবার সতর্ক করলেও তেমন কোনো পরিবর্তন আসেনি বলে দাবি করেছেন সাধারণ জনগন।
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com