প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৯ পিএম (ভিজিট : ১১৭)

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া বাজারে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ১৬ কাঠা জায়গা সরকারী কোষা গারের নামে বরাদ্দ ছিল।
এই ২৭ শতক জমি নিয়ে চলছে বড়গাংদিয়া বাজারে তুলকালাম।
বড়গাংদিয়া বাজার কমিটির সভাপতি বাদশা আহাম্মেদের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমি যে এই বড়গাংদিয়া বাজার কমিটির একজন সভাপতি, আমাকে বিষয় টি কে বা কাহারা এই জায়গা নিজেদের বলে দাবি করছে, একবারও আমাকে জানানো মনে করে নি।
আমার বাজার কমিটির সহ-সভাপতি ও অন্যান্য পদধারী লোকজন আছে তাদের কেও বিষয়টি জানানো মনে করে নি।
কিছু দিন হল আমাদের স্বতন্ত্রপ্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লার কিছু লোকজন এসে এই জায়গার মালিক হিসাবে দাবি করে।
আমি বিষয় টি আরো ভাল ভাবে জানতে চাইলে তারা আজে বাজে কথা বলে চলে যায়।
কিছু কিছু লোক মারফত জানতে পারা যায়, গোপনে তারা সরকারের কাছ থেকে ইজারা জমা দিয়ে জায়গা টি নিজ নিয়েছে।
আরো জানতে পারা যায়, স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লা বড়গাংদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সরকারি জায়গাটি গোপনে অর্ধকোটি টাকার বিনিময়ে ২৭ জনের কাছে বিক্রি করে দিয়েছে।
এই ২৭ জন কিভাবে এই সরকারি জায়গা নিজ নিল সেই বিষয়টি জানতে চাইলে এক পর্যায়ে জনগনের মাঝে আতঙ্ক ও মারামারির প্রভাব দেখা যায়।
গ্রাম বাসি ও বাজার কমিটিদের প্রশ্ন নিলাম বিহীন ও মাইকিং বিহীন, উপজেলা প্রতিনিধি বিহীন কিভাবে নিজ পাই।
২৭ জন কত টাকার বিনিময়ে কুষ্টিয়া ডিসি অফিসের কোন লোক মারফত গোপনে ডিসি স্যারের সিল ও স্বাক্ষর ব্যবহার করে তারা দাবি করছে।
তাই বর্তমান ডিসি মহাদয়ের কাছে আমাদের আকুল আবেদন এই ২৭ জনের কাগজ পত্র বাতিল করে নতুন করে আপনার মাধ্যমে সঠিক তদন্ত সরকারি বিধি মোতাবেক ইজারার ডাক দেওয়া হক।