গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
প্রেমে ব্যর্থ মাজারে গিয়ে দুধ দিয়ে গোসল
প্রকাশ: রোববার, ৫ জানুয়ারি, ২০২৫, ২:৫৪ পিএম  আপডেট: ০৫.০১.২০২৫ ৩:০১ পিএম  (ভিজিট : ৪৭৫)
দুধ দিয়ে গোসল সিলেটের এক তরুণীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন আকাশ মিয়া (২৬)। তিন বছরের প্রেমের ইতি টেনে অন্যত্র বিয়ে করেন প্রেমিকা সানজু ইসলাম। এতে ক্ষোভ থেকে দুধ দিয়ে গোসল করে অঙ্গীকার করেন জীবনে কখনো প্রেমে জড়াবেন না ওই প্রেমিক। 

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলার পীর ফতেহ আলী শাহ (র.) মাজার প্রাঙ্গণে গিয়ে শত শত মানুষের উপস্থিতিতে এক গ্যালন দুধ দিয়ে গোসল করেন এবং গোসল শেষে মাজারের ভেতর প্রবেশ করে মোমবাতি জালিয়ে প্রার্থনা করতে দেখা গেছে প্রেমিক আকাশ মিয়াকে।


জানা গেছে, আকাশ মিয়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি এলাকার বাসিন্দা। প্রবাসফেরত এই যুবক বর্তমানে নির্মাণ শ্রমিক।

গতকাল দুধ দিয়ে গোসলের ছবি ও ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুকে পোস্ট করেন আকাশ। যা মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।


সেই পোস্টে নেটিজেনদের অনেকে ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য করতে দেখা যায়।
প্রেমিক আকাশ মিয়া কালের কণ্ঠকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে সিলেটের তরুণী সানজু ইসলামের সঙ্গে পরিচয় হয়। এরপর ভালো লাগা থেকে তাদের মধ্যে ধীরে ধীরে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। তিন বছরের প্রেমের জীবনে দুজনের মধ্যে ভাব বিনিময়ের পাশাপাশি একে অপরকে বিয়ের প্রতিশ্রুতি দেন।


ওই প্রেমিক যুগলের মধ্যে বাধার হয়ে দাঁড়ায় প্রেমিকা সানজুর ভগ্নিপতি। 
জানা গেছে, সানজুর দুলাভাইয়ের কারণেই তাদের প্রেমের পূর্ণতা পাইনি। প্রথমে শ্যালিকার সঙ্গে আকাশের ফোনালাপ বন্ধ করান তিনি। পরে নিজের এক বন্ধুর সঙ্গে গত শুক্রবার জাঁকজমক আয়োজনে সানজুর বিয়ে দেন তিনি।

তিনি আরও বলেন, শুক্রবার বিয়ের সংবাদটি শোনার পরে কষ্ট ও ক্ষোভ থেকে সিদ্ধান্ত নিই জীবনে কখনও প্রেম করব না।


শনিবার দুপুরে পীর ফতেহ আলী শাহ (র.) মাজারে গিয়ে দুধ গিয়ে গোসল করি। 
মির্জাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সিলেটের এক তরুণীর সঙ্গে প্রেমের সর্ম্পকে ছিলেন আকাশ মিয়া। শুক্রবার ওই তরুণীর অন্যত্র বিয়ে হয়। প্রেমে ব্যর্থ হয়ে ক্ষোভে স্থানীয় একটি মাজারে গিয়ে দুধ দিয়ে গোসল করেন ওই যুবক ।











সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com