গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
কম খরচে বেড়াতে যাওয়ার টিপস
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৩:০৪ পিএম   (ভিজিট : ৫৭২)
মূল্যবৃদ্ধির এই সময়ে কম খরচে বেড়ানো মধ্যবিত্তের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যাতায়াত থেকে থাকা-খাওয়ার বাজেট সব কিছুই সীমিত অর্থের মধ্যে ঠিকভাবে পরিকল্পনা করা কঠিন। আজকাল দুই একদিনের ট্রিপেও ৫-৬ হাজার টাকা খরচ হয়ে যায়। আর ৭-১০ দিনের ট্রিপে ২০ হাজার টাকা লাগেই।


তবুও বেড়াতে যাওয়ার ইচ্ছেটাও আটকে রাখা যায় না। 
চলুন জেনে নেই কম খরচে কিভাবে ঘুরতে যাবার পরিকল্পনা করবেন।

গন্তব্য ঠিক করুন
যে জায়গায় বেশি পর্যটক যায়, সেখানকার খরচও বেশি হয়। তাই এমন জায়গা বেছে নিন যেখানে বেড়াতে গিয়ে খরচ তুলনামূলকভাবে কম।


এক্ষেত্রে আপনি চাইলে বাড়ির কাছাকাছি কোনো জায়গা বেছে নিতে পারেন।
লোকাল ট্রান্সপোর্ট ব্যবহার করুন
প্রাইভেট গাড়ি ভাড়া করে ঘুরলে খরচ বাড়বে। তার চেয়ে সরকারি বা বেসরকারি বাসে ভ্রমণ করলে খরচ কম হবে। এতে করে আপনি স্থানীয় মানুষের সঙ্গে মিশতে পারবেন।


যা ভ্রমণের অভিজ্ঞতায় নতুনত্ব দিবে।
পূর্ব পরিকল্পনা করুন
বছরে একবার বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে আগে থেকেই পরিকল্পনা করে নিন। কবে কোথায় যাবেন, বিমান বা ট্রেনের টিকিট বুকিং, হোটেল ও গাড়ির বুকিং আগেই করে ফেলুন। এর ফলে শেষ মুহূর্তে বাড়তি খরচ এড়ানো যাবে।

অফ সিজনে বেড়াতে যান
কিছু জায়গায় সবসময় পর্যটকদের ভিড় থাকে, যেমন ঈদ বা পূজার সময়।


দূরে কোথাও ঘুরতে গেলে তাই অফ সিজনে বেড়াতে যান। এতে খরচ কম হবে ও পর্যটন এলাকায় ভিড়ও কম থাকবে।
বাজেট তৈরি করুন
যতটুকু বাজেট আপনি নির্ধারণ করেছেন, সেই অনুযায়ী খরচের খসড়া তৈরি করুন। খরচের ধরন ঠিক করে রাখলে বাজেটের মধ্যে থাকতে পারবেন। তবে সঙ্গে কিছু নগদ টাকা রাখুন। যা জরুরি পরিস্থিতিতে কাজে আসতে পারে। বাজেট তৈরি করে খরচ নিয়ন্ত্রণ করা সম্ভব।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com