প্রকাশ: শনিবার, ২৪ মে, ২০২৫, ১২:৪৩ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ১১:২২ এএম (ভিজিট : ৩১৩)
আপনারা ভুলে যাবেন না হাজারও শহীদের রক্তে স্বাধীন এই নতুন বাংলাদেশ। সবাই শান্ত হোন, ধৈর্য ধরেন। মনে রাখবেন ডক্টর ইউনুসের সরকার ফেল করলে দেশের অস্তিত্ব তো থাকবেই না, আপনাদের অস্তিত্ব থাকবে না। এমনিতেই বর্তমান সরকারকে ফেল করার জন্য নানা রকম চক্রান্ত ষড়যন্ত্র চলে আসতেছে। তার উপর আমরা যদি উনার উপর সব কিছু চাপিয়ে দিই, তাহলে উনি সরে গেলে আমরা কাকে দিয়ে এই সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করব।
কাকে দিয়ে কোন ব্যক্তিকে দিয়ে আপনারা জুলাই গণহত্যার বিচার করাবেন। একজনকে দায়িত্ব দিয়ে তার উপর যদি এভাবে চাপ দেওয়া হয় তাহলে সেটা মোবাইল কোম্পানি গুলোর মত হয়ে যায়। ৩০ জিবি একদিনের মধ্যে শেষ করবেন। যেটা কখনো সম্ভব হয়ে ওঠে না।
সুতরাং সবাই ধৈর্য ধরে তিনটা বিষয়ে মাথায় রাখেন এবং বর্তমান সরকারকে সময় দিন। ১। দেশের সব ক্ষেত্রে সংস্কার করা ২।জুলাই গণহত্যার বিচার করা ৩। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। আপনাদের এই চাপাচাপির কারণে দেশে আগের চেয়ে বর্তমানে বিভিন্ন দপ্তর লুটপাট এর স্বর্গরাজ্য হয়ে উঠেছে। আগের থেকে দুর্নীতি কমে নাই বরং বেড়েছে।
কারণ বর্তমান সরকার ওই বিষয়গুলো নিয়ে নজর দেওয়ারই সময় পাচ্ছে না আপনাদের বিভিন্ন দাবি-দাওয়া ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে। আমরা দেখেছি শ্রীলঙ্কায় গণঅভ্যর্থনের পর সবাই সহমত পোষণ করে কাজ করায় কিছুদিনের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে দেশটি। অথচ আমাদের দেশে দাবি আদায়ের হিরিক পড়েছে।
এখনো সময় আছে দল-মত নির্বিশেষে সবাইকে বলতে চাই আপনারা সোচ্চার হোন, ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে একটা সভ্য জাতি গঠন করা সম্ভব। আমরা লক্ষ্য করেছি গণঅভ্যুত্থানের পরে দেশের অনেক জায়গায় সিন্ডিকেট অটোমেটিক ভেঙেছে, কিছু জায়গায় সরকার সিন্ডিকেট ভেঙেছে।
এতে সাধারণ জনগণের ও দেশের মানুষের কিছুটা হলেও স্বস্তি এসেছে। সুতরাং আপনারা এমন কিছু করবেন না যাতে জনগণ ও তরুণ প্রজন্ম আপনাদের উপর আস্থা হারিয়ে ফেলে। মনে রাখবেন ডক্টর ইউনুস এ দেশের সম্পদ, আন্তর্জাতিকভাবে বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে এখন ডক্টর ইউনুস এর দেশ হিসেবে ছিনেন।
এ এইচ এম তারেক চৌধুরী
সম্পাদক
৭১ সংবাদ ডট কম