গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
সিনেমা বানিয়ে তাক লাগাতে চান -জয়
৭১ সংবাদ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ২:৫৯ পিএম   (ভিজিট : ২৩৪)
আড়াই দশক ধরে ক্যামেরার সামনে থাকা অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ছিলেন বরাবরই আলোচনায়। কাজের পাশাপাশি সামাজিকমাধ্যমেও বেশ সরব থাকেন তিনি। তবে এবার সিনেমা নির্মাণ করে তাক লাগিয়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন এই অভিনেতা।

শুক্রবার (২২ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই ইচ্ছার কথা জানান দেন জয় নিজেই। শেয়ারকৃত সেই পোস্টে অভিনেতা লিখেছেন, ‘যদি বেঁচে থাকি এমন একটা সিনেমা বানাব, যে সিনেমা বিশ্বে তোলপাড় লাগিয়ে দেবে। দেশে মুগ্ধতা ছড়িয়ে দেবে। ইনশাআল্লাহ। তখন অভিনেতা এবং উপস্থাপকের পাশাপাশি পরিচালক শাহরিয়ার নাজিম জয়ের নাম সবার আগে উচ্চারিত হবে।

তিনি আরও লিখেছেন, অবহেলা কইরেন না, আন্ডার এস্টিমেটও কইরেন না। আমি পারবই, আমাকে পারতে হবেই।

উল্লেখ্য, ২০০৬ সালে ‘জীবনের গল্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে জয়ের। এ সিনেমায় তার বিপরীতের অভিনয় করেন শাবনূর। এটি পরিচালনা করেন গাজী মাজহারুল আনোয়ার। তারপর বেশ কিছু সিনেমায় অভিনয় করেন জয়। ২০১৫ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে তার অভিষেক হয়। ‘প্রার্থনা’ শিরোনামের এ সিনেমা প্রযোজনা করে ইমপ্রেস টেলিফিল্ম।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com