জয়পুরহাটের কাশেম ময়দানে লালন তিরোধান দিবস পালন
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট জেলা প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১০:২৪ পিএম (ভিজিট : ২২৩)

লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের ডাক্তার আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জেসমিন নাহার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল বাইন।
আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা সংগীত সংস্থার সভাপতি মিনারুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু ও জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিকসহ অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস বেবী।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা লালন ফকিরের দর্শনভিত্তিক গান এবং নিত্য পরিবেশন করেন। রাত ১১টা পযন্ত দর্শকদের উপচে পড়া ভিড়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।