গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
জেনে নিন দুর্গাপূজার সময়সূচি
৭১ সংবাদ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪১ পিএম   (ভিজিট : ৩৫৫)

পূজোর গন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বাতাসে। কাঠামোর গায়ে মাটি পড়ছে, ঢাকের রিহার্সাল শুরু হয়ে গেছে আর বাঙালির হৃদয়ে জমছে উৎসবের আবেগ। হ্যাঁ, আবার এসেছে সেই কাঙ্ক্ষিত সময়— দুর্গাপূজা ২০২৫।

শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর সকালের মৃদু রোদ যেন ঘোষণা দিচ্ছে, দেবী দুর্গা আসছেন। দেবীর আগমন কেবল ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাঙালির আত্মার উৎসব, মিলনের সময় আর এক অনন্য সাংস্কৃতিক উদযাপন।

২০২৫ সালের দুর্গাপূজার সময়সূচি
এই বছর দুর্গাপূজা পড়েছে সেপ্টেম্বর-অক্টোবর মাসে। সময় দেখে মনে হচ্ছে এবার একেবারে জমজমাট ছুটি আর উৎসবের মধ্য দিয়ে কাটবে পুজোর ক'টা দিন।

দুর্গাপূজা ২০২৫ , জেনে নিন সময়সূচি

মহালয়া : ২১ সেপ্টেম্বর (রবিবার)

ষষ্ঠী : ২৮ সেপ্টেম্বর (রবিবার)

সপ্তমী : ২৯ সেপ্টেম্বর (সোমবার)

অষ্টমী : ৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার)

নবমী : ১ অক্টোবর (বুধবার)

বিজয়া দশমী : ২ অক্টোবর (বৃহস্পতিবার)

উৎসবের আবহ ও তাৎপর্য
দেবী দুর্গা শুধু শক্তির প্রতীক নন, তিনি মাতৃত্ব, প্রেম আর বাঙালি সংস্কৃতির অঙ্গ। তার মর্ত্যে আগমন মানে ঘরে ঘরে আলোকোজ্জ্বলতা, প্যান্ডেল, ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে নির্ঝঞ্ঝাট আড্ডা আর পেটপুরে খাওয়া-দাওয়া।

দুর্গাপূজার আগে থেকেই শুরু হয়ে যায় বাজারে ভিড়। নতুন পোশাক, উপহার, সাজসজ্জা— সব মিলিয়ে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। শহরের থিম পূজাগুলো এবারও নিশ্চয়ই নতুন চমক নিয়ে আসবে। আর গ্রামে-গঞ্জে থাকবে সেই চিরচেনা, আন্তরিক ঘরোয়া আয়োজন।

পূজার সময়টায় বাঙালির জীবনে ঢুকে পড়ে এক আলাদা মাত্রা। পূজামণ্ডপে নাটক, গান, কবিতা, নৃত্য— সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে ফুটে ওঠে বাংলা সংস্কৃতির রং।

অন্যদিকে বহু মানুষের জন্য দুর্গাপূজা জীবিকার উৎস। প্রতিমাশিল্পী, আলোকসজ্জাকার, খাবার বিক্রেতা, ডিজাইনার— সবাই মেতে ওঠেন এই উৎসবের প্রস্তুতিতে।

দশমীর দিনে বিসর্জনের সঙ্গে বুকে বেদনা আর ঠোঁটে হাসি নিয়ে বাঙালি বলে ওঠে আসছে বছর আবার হবে সিঁদুরখেলা, বিজয়ার প্রণাম, মিষ্টি মুখ সব মিলিয়ে বিদায় হয় দেবীর, কিন্তু থেকে যায় তাঁর আশীর্বাদ।

দুর্গাপূজা ২০২৫ এক নতুন আশার, উদ্দীপনা আর মিলনের বার্তা নিয়ে আসছে। ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে সবাই এই উৎসবের অংশীদার। আসুন, সবাই মিলে এই আনন্দকে ভাগ করে নিই।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com