গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
ওমরাহ পালনে নতুন নিয়ম চালু সৌদি আরবের
স্টাফ রিপোর্টার
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ১০:৫৯ এএম   (ভিজিট : ১৪৫)

ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব। যেকোনো নিয়ম ভঙ্গের জন্য ওমরাহকারী ও এজেন্ট উভয়কেই জরিমানা করা হতে পারে। এতে ভ্রমণ প্রক্রিয়া আরো স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে আশা কর্তৃপক্ষের।
গত শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি সংবাদমাধ্যম খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়, এখন থেকে ভিসা আবেদন, হোটেল বুকিং ও পরিবহনসহ সবকিছু সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে।


নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে সব হজযাত্রীকে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে একটি ডেডিকেটেড ওমরাহ ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসার সঙ্গে সফরের সময়সূচি জমা দিতে হবে, যা পরে পরিবর্তন বা স্থগিত করা যাবে না। এমনকি নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জরিমানা দিতে হবে। এছাড়া এখন থেকে পর্যটক ভিসায় ওমরাহ পালন সম্ভব নয়।

এছাড়া ভিসার আবেদনের সময়ই হোটেল বুকিং করতে হবে। মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত হোটেল বেছে নিতে হবে। হোটেলে না থেকে পরিবার বা আত্মীয়ের বাসায় থাকার ক্ষেত্রে হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে যুক্ত করতে হবে। যাত্রার সময় পরিবর্তন বা পেছালেও এই আইডি সিস্টেমে হালনাগাদ করতে হবে। পরিবহনের ক্ষেত্রে পথচারী ট্যাক্সি বা অন্য কোনো গাড়ি ব্যবহার করা যাবে না। শুধু নুসুক অ্যাপের মাধ্যমে অনুমোদিত ট্যাক্সি, বাস বা ট্রেন ব্যবহার করতে হবে।

শর্তসাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও শেনজেনভুক্ত দেশগুলোর ভিসাধারীরা শর্তসাপেক্ষে অন অ্যারাইভাল ভিসা পাবেন। এক্ষেত্রে শর্ত হচ্ছে, আগে এসব দেশে অন্তত একবার ভ্রমণ করতে হবে এবং ভিসার মেয়াদ এক বছর হতে হবে।










সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com