প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৩:২২ পিএম (ভিজিট : ২৩৫)

(জবি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তি ও ঐক্যবদ্ধ জবিয়ান কর্তৃক আয়োজিত হলো “ক্লেমন প্রেজেন্টস শহীদ সাজিদ স্মৃতি স্পোর্টস কার্নিভাল ২০২৫”। অনুষ্ঠানটি উদ্বোধন হয়েছে আজ, মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় শহীদ সাজিদের বোন ফারজানা হক খেলার উদ্বোধন করেন।
জনপ্রিয় ইনডোর ইভেন্ট সাপ-লুডো প্রতিযোগিতায় অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৪০ জন নারী শিক্ষার্থী।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলাটি সম্পূর্ণ হয়।
উক্ত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিরা আক্তার, দ্বিতীয় স্থান মুনা ও তৃতীয় স্থান অধিকার করেন মুনিরা। উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, "ঐক্যবদ্ধ জবিয়ান মনোনীত ভিপি পদপ্রার্থী এ.কে.এম. রাকিব,জিএস পদপ্রার্থী ও জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, এজিএস পদপ্রার্থী ও জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মোঃ শাহিন মিয়া, সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী ও জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ, এবং ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ও কার্নিভালের কো-অর্ডিনেটর ফেরদৌস হাসান সোহান।"