গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে বিদায় জানাল দেশ''      পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি শোক বই উন্মুক্ত       আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর’’      ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার বাণী      খালেদা জিয়ার দাফন সম্পন্ন'      মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান      অকৃত্রিম ভালোবাসায় আপসহীন নেত্রীকে শেষ বিদায়'      
ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সম্পাদক মাইনুল হাসান
নিজস্ব প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১০:৫৯ পিএম   (ভিজিট : ১৩৩)

ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন আবু সালেহ আকন্দ। ৫০৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল ৭৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঈনুল আহসান পেয়েছেন ৪৮৯ ভোট।  সহসভাপতি পদে মেহ্দী আজাদ মাসুদ নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৭৭০ ভোট। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।



অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিয়াজ মাহমুদ সোহেল। তিনি পেয়েছেন ৭৯২ ভোট। তার নিকটকম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন সুমন পেয়েছন ৫২৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এম এম জসিম। তিনি পেয়েছেন ৪০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আকতারুজ্জামান পেয়েছেন ২৮৫ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

নারী বিষয়ক সম্পাদক পদে জিতেছেন জান্নাতুল ফেরদৌস পান্না। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে জিতেছেন মাহমুদ সোহেল। ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন ওমর ফারুক রুবেল। সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। কল্যাণ সম্পাদ পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

কার্য নির্বাহী সদস্য পদে জিতেছেন মো. আকতার হোসেন, আলী আজম, মাহফুজ সাদী, আল আমীন আজাদ, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী এবং মো. আব্দুল আলীম








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com