গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
‘ইন্টেলিজেন্ট এডুকেশন’ রূপরেখা নিয়ে ঢাকায় এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক সম্মেলন
নিজস্ব প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ৯৯)

এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক কনফারেন্সের ৬১ তম আসর (এপিএএন ৬১) ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।  আগামী ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই গবেষণা ও শিক্ষা বিষয়ক নেটওয়ার্কিং সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে এশিয়া প্যাসিফিক অ্যাডভান্সড নেটওয়ার্ক (এপিএএন), বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন) এবং  বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (এইচইএটি) প্রকল্প। এই সম্মেলনে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের শিক্ষা ও আইসিটি খাতের নেতৃবৃন্দ উন্নত নেটওয়ার্ক প্রযুক্তি ও শিক্ষায় ডিজিটাল রূপান্তরের অগ্রগতি নিয়ে আলোচনা করবেন। 


এপিএএন৬১ সম্মেলনে প্রায় ৩০০-৫০০ জন অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন। এই আয়োজনে জাতীয় গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (এনআরইএন), বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং আইসিটি সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। পাঁচ দিনব্যাপী এই সম্মেলনটি শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং উদ্ভাবনের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বাংলাদেশের শিক্ষা খাতের অন্যতম প্রযুক্তি সহযোগী ও সম্মেলনটির পৃষ্ঠপোষক হিসেবে হুয়াওয়ে ‘ইন্টেলিজেন্ট এডুকেশন’ বিষয়ে ‘হুয়াওয়ে এপিএসি ইন্টেলিজেন্ট এডুকেশন রাউন্ডটেবিল ২০২৬’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করবে। এই সেমিনারে উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তরের পাশাপাশি পাঠদান, প্রশাসনিক ব্যবস্থা ও অবকাঠামোর নানা চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করা হবে। মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে ক্যাম্পাস নেটওয়ার্ক থেকে এআই-ভিত্তিক গবেষণা অবকাঠামোর রূপান্তর এবং বিশ্ববিদ্যালয়ের পাঠদান, গবেষণা ও পরিচালনায় এআই-এর নানামুখী সম্ভাবনা।

এছাড়া হুয়াওয়ের বুথে স্মার্ট ক্যাম্পাস ও স্মার্ট ক্লাসরুমের বিভিন্ন সল্যুশন প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশে স্মার্ট শিক্ষার বিকাশে সহায়ক নানা বাস্তবিক প্রয়োগ এখানে তুলে ধরা হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোর কেস স্টাডির মাধ্যমে হুয়াওয়ের ক্যাম্পাস নেটওয়ার্ক ও স্মার্ট ক্লাসরুম প্রযুক্তির সফল বাস্তবায়ন সম্পর্কেও এখানে জানা যাবে। 
এপিএএন ৬১-এ অংশগ্রহণের মাধ্যমে হুয়াওয়ে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ডিজিটাল রূপান্তরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রæতিকে তুলে ধরেছে।  শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পখাতের অংশীদারদের সাথে কাজ করে  প্রতিষ্ঠানটি  আরও সংযুক্ত, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতের জন্য  উপযোগী একটি শিক্ষা ব্যাবস্থা গড়ে তুলতে চায়। 








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com