গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
লক্ষ্মীপুরে ধানের শীষের বিজয় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
নাজমুল হোসেন :
প্রকাশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ পিএম   (ভিজিট : ১৯৬)

দেশব্যাপী ‘ধানের শীষ’-এর বিজয় উপলক্ষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের জন্য লক্ষ্মীপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। 

আজ শুক্রবার বাদ জুম্মা শহরের চকবাজার জামে মসজিদ–এ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি–এর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নয়ন কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, জনগণের রায়ে অর্জিত এই বিজয়ের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং দেশ ও জাতির কল্যাণ কামনাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত সংসদ সদস্য অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন মুসল্লি বলেন, নির্বাচনের পর এমন দোয়া মাহফিল ইতিবাচক বার্তা দেয়। তারা দেশব্যাপী শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন স্থানীয় খতিব। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com