গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান পানি সম্পদ মন্ত্রীর
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ১০৭)

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। স্বাধীনতার চেতনা ধারণ করে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর সার্কিট হাউজে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করা সরকারের নৈতিক দায়িত্ব।”  তিনি জানান, মুক্তিযোদ্ধাদের ভাতা, চিকিৎসা সুবিধা ও আবাসনসংক্রান্ত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। জেলার নদীভাঙন রোধ ও পানি ব্যবস্থাপনা উন্নয়নে চলমান প্রকল্পগুলোর কথাও তুলে ধরেন তিনি। সভায় মুক্তিযোদ্ধারা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এর মধ্যে ছিল ভাতা প্রাপ্তিতে জটিলতা, চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উন্নয়ন। মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের এসব বিষয় দ্রুত যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সভায় অংশ নেওয়া কয়েকজন মুক্তিযোদ্ধা বলেন, তাঁদের সঙ্গে সরাসরি আলোচনা করার সুযোগ পাওয়ায় তাঁরা সন্তুষ্ট। তাঁরা আশা প্রকাশ করেন, উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com