গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
উত্তর জয়পুরে পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
প্রকাশ: শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ৮১)

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আজ শুক্রবার উত্তর জয়পুরে পৌঁছালে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।  এ সময় দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুপুরে মন্ত্রী উত্তর জয়পুরে পৌঁছালে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা ফুলেল শুভেচ্ছা জানান।

 বক্তব্যে মন্ত্রী বলেন, “পানি সম্পদ ব্যবস্থাপনায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। নদী খনন, বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও সেচ ব্যবস্থার উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলছে।” তিনি আরও বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্থানীয় সমস্যাগুলো সরেজমিন পরিদর্শন করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।  সমাবেশে স্থানীয় নেতারা বলেন, মন্ত্রীর আগমন উত্তর জয়পুরের উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করবে। বিশেষ করে নদী ভাঙন রোধ, খাল পুনঃখনন এবং কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com