প্রকাশ: রোববার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৫ পিএম (ভিজিট : ১২২)

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) দেশের ডিজিটাল ব্যাংকিং রূপান্তরে নিজেদের নেতৃত্ব আরও সুদৃঢ় করলো এমটিবি নিও-তে সংযুক্ত দেশের প্রথম এআই-চালিত পার্সোনাল ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট (PFM) ফিচার চালুর মাধ্যমে। এই উদ্ভাবনী সমাধানটি ব্যবহারকারীদের জন্য রিয়েল-টাইম, বুদ্ধিবৃত্তিক আর্থিক বিশ্লেষণ ও তথ্যভিত্তিক আর্থিক দৃষ্টিভঙ্গি প্রদান করে, যা তাদের ব্যাংকিং যাত্রার কেন্দ্রবিন্দুতে স্থাপন করে। নতুন PFM ফিচারটি প্রচলিত ব্যাংকিংয়ের সীমা ছাড়িয়ে গ্রাহক-কেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর সেবা প্রদানের ক্ষেত্রে এমটিবির অঙ্গীকারের প্রতিফলন।
এমটিবি নিও-এর PFM ফিচারের মূল বৈশিষ্ট্যসমূহ - ব্যক্তিগত সম্পদ (Assets) ও দায় (Liabilities) সংজ্ঞায়ন ও ব্যবস্থাপনা, স্বয়ংক্রিয়ভাবে আয় ও ব্যয় ট্র্যাক ও শ্রেণিবিন্যাস, খরচের ধরণ ও আয়ের প্রবাহ ভিজ্যুয়াল উপস্থাপনায় দেখা, সঞ্চয়ের সম্ভাবনা সম্পর্কে এআই-চালিত বিশ্লেষণ ও পরামর্শ, যেকোনো সময় ও যেকোনো স্থান থেকে তথ্যভিত্তিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণ। আর্থিক ব্যবস্থাপনাকে সহজ করার মাধ্যমে এআই-চালিত এই PFM ফিচার ব্যবহারকারীদের তাদের আর্থিক আচরণ গভীরভাবে বুঝতে সহায়তা করে, আর্থিক দক্ষতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কার্যকর ভূমিকা রাখে। প্রচলিত ব্যাংকিং সীমা নতুনভাবে সংজ্ঞায়িত করে, এমটিবির গ্রাহক না হয়েও যে কেউ এমটিবি নিও-তে রেজিস্ট্রেশন করে PFM ফিচার ব্যবহার করতে পারবেন, যা সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ক্ষমতায়নের প্রতি এমটিবির দৃষ্টিভঙ্গিকে আরও দৃঢ় করে।
এ প্রসঙ্গে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান বলেন - “এমটিবি নিও-তে পার্সোনাল ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট চালুর মাধ্যমে আমরা আর্থিকভাবে সচেতন ও ক্ষমতায়িত সমাজ গঠনের পথে একটি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছি। নন-এমটিবি ব্যবহারকারীদের জন্য এই সুবিধা উন্মুক্ত করার মাধ্যমে আমরা প্রথাগত ব্যাংকিংয়ের সীমা অতিক্রম করে ডিজিটাল রূপান্তরের কেন্দ্রে আর্থিক কল্যাণকে স্থান দিয়েছি।”
হালনাগাদ এমটিবি নিও অ্যাপ এখন অ্যান্ড্রয়েড ও আইওএস - উভয় প্লাটফর্ম থেকেই ডাউনলোড করা যাবে।