গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২
শিরোনাম: ধর্মমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ      প্রধানমন্ত্রী তারেক রহমান সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন জনতার অবিসংবাদিত নেতা-- তথ্য ও সম্প্রচার মন্ত্রী      ইস্টার্ন ইউনিভার্সিটিতে নতুন ডিন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল ড. আজিম এর যোগদান      আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে বিনিয়োগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত      স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ      ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে ৭ আরোহী নিহত       দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন হবে কি না, সংসদ ঠিক করবে : মির্জা ফখরুল      
আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না --- ধর্মমন্ত্রী
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫০ পিএম   (ভিজিট : ১১৫)

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসবে না এবং এ হুকুম পালন ছাড়া কোনো উপায় নেই।
আজ বায়তুল মুকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে মাসব্যাপী ইসলামি বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) এ বইমেলার আয়োজন করেছে।

ইসলামি বইমেলার গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, ইসলামকে মানতে হলে কুরআন ও হাদীস সম্পর্কে জানতে ও বুঝতে হবে। এটি এমন একটি বইমেলা যেখান থেকে বই কিনে আমরা কুরআন ও হাদিসের কথা জানতে পারব। ইসলামি বই থেকে আল্লাহ ও তার রাসুল (সা.) কী বলেছেন তা জানতে পারব। তিনি বইমেলার সার্বিক ব্যবস্থাপনার জন্য ইসলামিক ফাউন্ডেশন, পুস্তক প্রকাশক, ক্রেতা, বিক্রেতা ও স্টল প্রদানকারী প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।

মন্ত্রী বলেন, অতীতে ইসলামিক ফাউন্ডেশনে যারা অন্যায়, অত্যাচার ও জুলুম করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অত্যাচারী, জুলুম ও অবিচারকারীদের স্থান ইসলামিক ফাউন্ডেশনে হবে না। যারা ধর্মের নামে ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গা দেওয়া হবে না। ধর্মমন্ত্রী বলেন, গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার পাব-এ চিন্তা আমরা করিনি। এমন বৈষম্যমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশের কথা আমরা ভাবিনি। সকল ষড়যন্ত্রের হাত থেকে প্রধানমন্ত্রীকে হেফাজতের জন্য সবার দোয়া কামনা করেন মন্ত্রী।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে ধর্ম সচিব মোঃ কামাল উদ্দিন বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস-এর গভর্নর মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী ও মাওলানা শাহ নেসারুল হক উপস্থিত ছিলেন।  
পরে মন্ত্রী ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন এবং স্টলসমূহ ঘুরে দেখেন। মাসব্যাপী এ বইমেলায় ৬১টি স্টল রয়েছে। এ মেলায় পবিত্র কুরআনের অনুবাদ ও তাফসির,  হাদিসগ্রন্থ-সহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।








আরও খবর


সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com