প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৩৮ পিএম (ভিজিট : ৬৫)

সরকার চান কৃষকেরা ফসলের ন্যায্য মূল্য পাকঃ নবাবগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এম পি বলেছেন সরকার চান কৃষকেরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাক। কোন দলাল নয় কোন ফড়িয়া নয় কৃষকেরা যাতে করে সরাসরি তাদের ফসল খাদ্য গুদামে দিতে পারেন সেজন্য অ্যাপসের ব্যবস্থা করা হয়েছে। তিনি আজ শুক্রবার বেলা ১১ টায় উপজেলার দাউদপুর খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২৬ এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সাজিদ উল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাখ খারুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার( নবাবগঞ্জ বিরামপুর সার্কেল) মো. হারেজ উদ্দিন, অফিসার ইনচার্জ ( ওসি) মো. আব্দুল কুদ্দুস, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস, দাউদপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীমা নাসরিন, ভাদুরিয়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিমা আকতার পপি, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইউ পি চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার হরিরামপুর গ্রামের কৃষক সাইদুর রহমানের নিকট থেকে ১ মে: টন ধান সংগ্রহ করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রণক জানান এ মৌসুমে উপজেলায় ৩৬ টাকা কেজি দরে১২৭৫ মে: টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২৪২৮ মে: টন চাল সংগ্রহ করা হবে।পরে মন্ত্রী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক এডিবির অর্থায়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সামগ্রী বেন্চ দুস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ সহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করেন। শেষে তিনি সাধারণ জনগণের সাথে মতবিনিময় করেন।