প্রশাসনকে জনবান্ধব করতে কাজ করছে সরকারঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সারা বাংলা

ময়মনসিংহ, ৫ জুলাই ২০২৬ :তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আধুনিক ও যুগোপযোগী প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে

2026-07-05T18:28:43+00:00
2026-07-05T18:28:43+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
প্রশাসনকে জনবান্ধব করতে কাজ করছে সরকারঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৬:২৮ পিএম   (ভিজিট : ৬৪)
প্রশাসনকে জনবান্ধব করতে কাজ করছে সরকারঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

প্রশাসনকে জনবান্ধব করতে কাজ করছে সরকারঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

ময়মনসিংহ, ৫ জুলাই ২০২৬ :  

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আধুনিক ও যুগোপযোগী প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব। উপজেলা পর্যায়ে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

রোববার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুর ৩টায় প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়া উপজেলায় পৌঁছালে উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি ফিতা কেটে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী। 

এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সবাইকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, স্থানীয় সংসদ সদস্য কামরুল হাসান মিলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ৮ কোটি ৬ লাখ ৮২ হাজার ৮৮৬ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের কাজ ২০২৪ সালের ২২ জানুয়ারি শুরু হয়। এমএসই-এমআরই (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ বাস্তবায়ন করে এবং চলতি বছরের ৩০ এপ্রিল কাজ সম্পন্ন হয়।

একই দিন সকালে নান্দাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এর আগে  তিনি নান্দাইল উপজেলা বিএনপির সদস্য ও ৩ নম্বর নান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মরহুম আশরাফ আলীর কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com