নিজের আমলকে গোপন রাখবেন, প্রকাশ করবেন না -ছারছীনার পীর ছাহেব

আবদুর রহমান

মতামত

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- একজন মুমিনের

2026-07-25T10:48:41+00:00
2026-07-25T10:48:41+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
নিজের আমলকে গোপন রাখবেন, প্রকাশ করবেন না -ছারছীনার পীর ছাহেব
আবদুর রহমান
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১০:৪৮ এএম   (ভিজিট : ৪১)
নিজের আমলকে গোপন রাখবেন, প্রকাশ করবেন না -ছারছীনার পীর ছাহেব

নিজের আমলকে গোপন রাখবেন, প্রকাশ করবেন না -ছারছীনার পীর ছাহেব

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য তার ইখলাস তথা একনিষ্ঠতার মধ্যে নিহিত। মানুষকে দেখানোর জন্য নয়, বরং একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই সকল ইবাদত ও নেক আমল সম্পাদন করতে হবে। আমল যত গোপন থাকবে, ততই তা রিয়া (লোক দেখানো) থেকে নিরাপদ থাকবে এবং আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।

পীর ছাহেব কেবলা আরও বলেন- বর্তমান সময়ে অনেকেই নিজের দান-সদকা, তাহাজ্জুদ, কুরআন তিলাওয়াত কিংবা অন্যান্য নেক আমলের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে প্রকাশ করে থাকেন। অথচ রাসূলুল্লাহ (সাঃ) আমাদের এমন আমল করতে উৎসাহিত করেছেন, যা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কারণ, গোপন আমল বান্দা ও তার রবের মধ্যকার এক বিশেষ সম্পর্ক সৃষ্টি করে। তাই নিজের আমলকে সর্বদা গোপন রাখবেন, প্রকাশ করবেন না।

মাহফিলে উপস্থিত সকলের উদ্দেশ্যে তিনি আরও বলেন- আমরা যদি আমাদের অন্তরকে ইখলাস দ্বারা পরিশুদ্ধ করতে পারি, তাহলে অল্প আমলও আল্লাহ তাআলার কাছে অনেক মূল্যবান হয়ে উঠবে। পক্ষান্তরে, লোক দেখানোর উদ্দেশ্যে করা বড় বড় আমলও মূল্যহীন হয়ে যেতে পারে। আত্মপ্রচার নয়, আত্মশুদ্ধিই একজন মুসলমানের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

২৩ জুলাই বৃহস্পতিবার রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন আনন্দ বাজার বঙ্গমার্কেটের পশ্চিম পাশে অবস্থিত পুরাতন যাদুঘর জামে মসজিদে ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

বাদ মাগরীব থেকে শুরু হয়ে আখেরী মুনাজাত পূর্ব পর্যন্ত উক্ত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, হযরত পীর ছাহেব কেবলার সফরসঙ্গী মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ প্রমূখ।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com