
আবাসন খাতে প্রতারক চক্রের মুখোশ উন্মোচন করায় উল্টো সংবাদ সম্মেলন: আল ফালাক ও মাইশা গ্রুপের প্রতিবাদ
ঢাকা, ২৬ জুলাই ২০২৬ আবাসন খাতে প্রতারক চক্রের মুখোশ উন্মোচন করায় ক্ষিপ্ত হয়ে আজ উল্টো সংবাদ সম্মেলন করে মানহানি করার অভিযোগ উঠেছে। একদল সাংবাদিক অনুসন্ধান করে জানতে পেরেছেন আজকের সংবাদ সম্মেলনটি মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
আজ রবিবার বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
*৭ জুলাই জাতীয় প্রেসক্লাবে প্রতারক চক্রের মুখোশ উন্মোচন*
অনুসন্ধানে জানা যায়, বিগত *৭ জুলাই ২০২৬ খ্রিঃ জাতীয় প্রেসক্লাবে* আলফালাক রিয়েল এস্টেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক *এস, এম জাকারিয়া* ও মাইশা এম এস প্রপার্টিজ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক *মোঃ হায়দার আলী* যৌথভাবে সংবাদ সম্মেলন করে আবাসন খাতের একটি প্রতারক চক্রের মুখোশ উন্মোচন করেন।
অভিযোগে বলা হয়, প্রতারক চক্রের গডফাদার জাপান প্রবাসী মোঃ ইকরামুল হক এর অর্থায়নে বাংলাদেশে তার ভাই মোঃ রিয়াজুল হাসান ছদ্ম নাম অভি মিথুন, পিতা- মৃত মোঃ শাহজাহান, ঠিকানা: ২/৮/জি, দারুসালাম রোড, টোলারবাগ, থানা দারুস সালাম, মিরপুর-১, ঢাকা-১২১৬ কে দিয়ে বিনিয়োগের নামে একটি শক্তিশালী প্রতারক, ভূমিদস্যু ও সন্ত্রাসী চক্র গঠন করা হয়েছে।
*মর্গেজ চেক ও ৩ গুন মূল্যের বায়না দিয়ে প্রতারণা*
এই চক্রটি ৬/৭টি কোম্পানির সাথে বিনিয়োগের নামে মোটা অংকের লাভের প্রলোভন দেখায়। প্রথমে মর্গেজ বাবদ চেক এবং পরবর্তীতে ৩ গুন মূল্যের ফ্ল্যাট বায়না চুক্তি রেজিস্ট্রি করে নেয় বলে অভিযোগ। প্রতারক চক্রের সদস্যদের মধ্যে রয়েছে:
1. রিয়াজুল হাসান ছদ্ম নাম অভি মিথুন
2. মাজহারুল ইসলাম, পিতা- মৃত মোঃ শাহআলী, ঠিকানা: ৪২ সিরাজনগর, মধ্যপাড়া, চুনারচর, পোস্ট কাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা।
3. রেজাউল আমিন রাজু, পিতা- মৃত এম ইলিয়াস, ঠিকানা: বাড়ি নং- ৭, রোড নং- ৩, ব্লক- জি, সেকশন-১
4. মোস্তাফিজুর রহমান মাসুম, পিতা- মোঃ রহমতুল্লাহ, ঠিকানা: বাড়ি নং- ১৫, রোড নং- ৯, ব্লক- ডি, সেকশন-১, থানা শাহআলী, মিরপুর-১, ঢাকা-১২১৬
*মামলা ও হুমকি দিয়ে হয়রানি*
এস,এম জাকারিয়া জানান, মুখোশ উন্মোচনের পর ক্ষিপ্ত হয়ে এই প্রতারক চক্রটি বিগত *১৯ জুন ২০২৬ থেকে ১৪ জুলাই ২০২৬* পর্যন্ত তার, মাইশা প্রপার্টিজের এমডি মোঃ হায়দার আলী এবং কোম্পানির পরিচালক দৈনিক বাংলা ৭১ এর ব্যবস্থাপনা সম্পাদক *মোঃ ছিদ্দিকুর রহমান* এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে বিভিন্ন ফেসবুক আইডি দিয়ে অপপ্রচার ও ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন করছে।
এছাড়া চক্রের মূল হোতা রিয়াজুল হাসান অভি মিথুন মিথ্যা হয়রানি মূলক মামলার পাশাপাশি চক্রের সদস্য ও লালিত-পালিত সন্ত্রাসীদের দিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
*আদালতে আপস প্রস্তাব দিয়ে তা ভঙ্গ*
২৩ জুলাই ২০২৬ মাইশা এম এস প্রপার্টিজ লিঃ এর এমডির বিরুদ্ধে ৬০ লক্ষ টাকা বিনিয়োগের বিপরীতে ৯০ লক্ষ টাকার মর্গেজ চেকের মামলায় হাজিরা দিতে গেলে বাদী রিয়াজুল হাসান অভি বিজ্ঞ আদালতে বিচারকের সামনে ঢাকা বার এসোসিয়েশন সভাপতির নেতৃত্বে আপস মীমাংসার প্রস্তাব দেন। কিন্তু তা অমান্য করে *২৬ জুলাই ২০২৬* ভুয়া, মিথ্যা বানোয়াট সংবাদ সম্মেলন করে।
*ডিবি পুলিশের নামে হুমকি ও জিডি*
মোঃ হায়দার আলী শেখ জানান, এই প্রতারক চক্র বিভিন্ন লোকের মাধ্যমে বাংলাদেশ পুলিশ গোয়েন্দা সংস্থা ডিবি এর নাম ব্যবহার করে হুমকি দিচ্ছে। বলছে ডিবি পুলিশ দিয়ে ধরিয়ে মিথ্যা মামলায় ঢুকিয়ে দিবে। পাশাপাশি লালিত-পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে প্রাণনাশ ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের হুমকি দিচ্ছে।
এ কারণে ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে এস,এম জাকারিয়া ও মোঃ ছিদ্দিকুর রহমান মিরপুর মডেল থানায় একটি জিডি করেছেন। যার নং- *৪১৩৬/২৬ তারিখ: ৩০ জুন ২০২৬*।
*অন্যান্য ভুক্তভোগী ও জবর দখল*
এই প্রতারক চক্রের প্রতারণার শিকার সুন্দরবন তালুকদার বিল্ডার্স এর ফিরোজ তালুকদার, কেরানীগঞ্জের ব্যবসায়ী শাহরিয়ার ও মোহাম্মদ আলী সহ বেশ কয়েকটি আবাসন কোম্পানি।
বর্তমানে এই চক্রের নজর সেকশন-১, ব্লক-জি, প্লট নং-১/১, চিড়িয়াখানা রোডের ২টি দোকানের উপর। *৫ আগস্ট ২০২৫* থেকে তারা এই দোকান জবর দখল করে রেখেছে। তাদের রয়েছে একটি শক্তিশালী সন্ত্রাসী ও কিশোর গ্যাং।
সংবাদ সম্মেলনে উপস্থিত নারী *মমতাজ বেগম* কে দিয়ে বাবার ২টি দোকান ঘর ভাই জাহাঙ্গীর ও শাহজাহানকে বঞ্চিত করে জবর দখলে রাখা হয়েছে বলে অভিযোগ। আলফালাক রিয়েল এস্টেট লিমিটেড জানায়, এই মহিলা সদস্যের সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই।
তাদের বিরুদ্ধে দুইটি মামলা চলমান আছে এবং পি ভি আই তদন্তনাধিন চলছে ।
এ বিষয়ে প্রতারক চক্রেকে বারবার ফোন করেও বক্তব্য পাওয়া যায়নি।