খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হত্যার উদ্দেশ্যে হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

আনিসুর রহমান মোল্লা

অপরাধ ও দূর্নীতি

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী সোহেলের উপর পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনাকে মব-এর

2026-08-08T10:36:15+00:00
2026-08-08T10:36:15+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
শিরোনাম: মার্কিন অবরোধের মধ্যেই খাড়গ দ্বীপে ইরানের তেল উত্তোলন শুরু      পরিসংখ্যানে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ      ৭.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া      গ্যাস, বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না: নাহিদ ইসলাম       দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল      মহামান্য রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের চিঠি      দিনাজপুর জেলা জামায়াতের সাবেক কর্মপরিষদ সদস্যর জানাজা ও দাফন সম্পন্ন      
খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হত্যার উদ্দেশ্যে হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন
আনিসুর রহমান মোল্লা
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:৩৬ এএম   (ভিজিট : ৩৭)
খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হত্যার উদ্দেশ্যে হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

খিলগাঁওয়ে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর উপর হত্যার উদ্দেশ্যে হামলা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের পশ্চিম নন্দীপাড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী সোহেলের উপর পূর্বপরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনাকে মব-এর নাটক সাজিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর স্ত্রী ও সাংবাদিক *তারিন আক্তার*।

শুক্রবার ৭ আগস্ট ২০২৬ সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ক্র্যাব মিলনায়তনে "সত্যের মাধ্যমে ন্যায় বিচার ও আইনের শাসন আদৌ কি সম্ভব" শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনে তারিন আক্তার বলেন, "আমি শুধু একজন সাংবাদিক নই, একজন ভুক্তভোগীর স্ত্রীও। আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।" তিনি অভিযোগ করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র চাঁদাবাজি, ব্যবসা প্রতিষ্ঠান ও নির্মাণসাইট দখল, ভয়ভীতি প্রদর্শন এবং কিশোর গ্যাং পরিচালনা করে আসছে। এই চক্র খিলগাঁও, রামপুরা, মতিঝিল, সবুজবাগ ও বিরুলিয়া এলাকার সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে।

তার অভিযোগ, ওই চক্র তার স্বামী সোহেলের ব্যবসা প্রতিষ্ঠান থেকেও মোটা অঙ্কের চাঁদা দাবি করে। অবৈধ দাবি প্রত্যাখ্যান করায় তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা করা হয়।

তারিন আক্তারের ভাষ্যমতে, গত ২৬ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:০০টার সময় তার স্বামী বাসার সামনে অবস্থান করছিলেন। এ সময় বিবাদীরা পূর্ববিরোধের জের ধরে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এসে হত্যার উদ্দেশ্যে তার স্বামীর উপর হামলা চালায়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে হামলার পুরো ঘটনা ধারণ রয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় তিনি খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি আরও বলেন, "আমি কোনো ব্যক্তিগত প্রতিশোধ চাই না। আমি চাই আইনের শাসন প্রতিষ্ঠিত হোক এবং প্রকৃত অপরাধীরা বিচারের মুখোমুখি হোক। নিরপরাধ মানুষ যেন আর হয়রানি ও হামলার শিকার না হয়।"

সংবাদ সম্মেলন থেকে তিনি ৭ দফা দাবি জানান। দাবিগুলো হলো- দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রকৃত ঘটনা উদঘাটন করা, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, চাঁদাবাজ ও দখলবাজ চক্রের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করা, মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, ডিএমপি কমিশনারের জরুরি হস্তক্ষেপ কামনা।

সংবাদ সম্মেলনে তিনি মামলার নথি ও অন্যান্য কাগজপত্র সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com