ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর নবীনবরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষাঙ্গন

তারিখ: ৩১ জুলাই ২০২৬ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (FIU)-এর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর স্প্রিং-২০২৬ ও সামার-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ (৩১

2026-08-01T11:04:23+00:00
2026-08-01T11:04:23+00:00
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত
Advertisement
 
মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম: কেন জরুরি ইউনূস সরকারের ১৮ মাসের নিরপেক্ষ তদন্ত      দুর্নীতির পুরোনো জালে আটকে গেল জুলাইয়ের স্বপ্ন      এ এস এম ফিরোজ আলম মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত      দুর্নীতি ও অব্যবস্থাপনাই নগর উন্নয়নের সবচেয়ে বড় বাধা : সেলিম উদ্দিন      জুলাইযোদ্ধারা ক্ষমতার পরিবর্তন নয়, সিস্টেমের পরিবর্তন চেয়েছে- বিরোধীদলীয় নেতা       নিজেই গাড়ি চালিয়ে ডিএনসিসির ‘পরিচ্ছন্নতা কার্যক্রম’ দেখলেন প্রধানমন্ত্রী      এম এ খান বেলাল মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত      
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর নবীনবরণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ১১:০৪ এএম   (ভিজিট : ২৩)
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর নবীনবরণ অনুষ্ঠিত

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর নবীনবরণ অনুষ্ঠিত

তারিখ: ৩১ জুলাই ২০২৬

ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (FIU)-এর ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর স্প্রিং-২০২৬ ও সামার-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আজ (৩১ জুলাই ২০২৬) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার ড. মো. মঞ্জুর-ই-খোদা তারাফদার। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরে বলেন, মানবসভ্যতার অগ্রযাত্রায় আলবার্ট আইনস্টাইন ও স্যার আইজ্যাক নিউটনের মতো বিজ্ঞানীদের অবদান অনন্য। বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence-AI) বিজ্ঞান ও প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিশ্বব্যাপী আলোচিত। তাই সময়োপযোগী জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তির দ্রুত অগ্রগতির পাশাপাশি এর সামাজিক, পরিবেশগত ও মানবিক প্রভাব সম্পর্কেও সচেতন থাকা অত্যন্ত জরুরি। আধুনিক জীবনযাত্রা, পরিবেশ দূষণ, মাইক্রোপ্লাস্টিকের ব্যবহার, জেনেটিক্যালি মডিফাইড খাদ্যসহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানভিত্তিক গবেষণা, উদ্ভাবনী চিন্তা এবং দায়িত্বশীল প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই।

ড. তারাফদার বলেন, বর্তমান বিশ্বে স্টার্টআপ, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতার চাহিদা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার উদ্দেশ্য কেবল একটি ডিগ্রি অর্জন নয়; বরং জ্ঞান, দক্ষতা, নেতৃত্বগুণ, সৃজনশীলতা এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একজন যোগ্য পেশাজীবী হিসেবে নিজেকে গড়ে তোলা। তিনি নবীন শিক্ষার্থীদের নতুন জ্ঞান অনুসন্ধান, গবেষণামুখী মানসিকতা গড়ে তোলা এবং মানবকল্যাণে প্রযুক্তির ইতিবাচক ব্যবহারে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. নাসিম আনজুম, ডিন, ফ্যাকাল্টি অব বিজনেস; প্রফেসর খন্দকার কামালুজ্জামান, ডিন, ফ্যাকাল্টি অব ল’; জনাব মো. মশিউর রহমান, রেজিস্ট্রার; এবং প্রফেসর মো. আলাউদ্দিন মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক; জনাব শেখ মোসাদ্দেক কবির, পরিচালক (অর্থ )। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. আব্দুল্লাহ আল মামুন, বিভাগীয় প্রধান, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মামুন উল মতিন, জয়েন্ট রেজিস্ট্রার, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং-এর বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং স্প্রিং-২০২৬ ও সামার-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, শিক্ষা-নীতি, আধুনিক ল্যাবরেটরি, গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম, সহশিক্ষা কার্যক্রম এবং কর্মজীবন উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে একজন দক্ষ ও দায়িত্বশীল প্রকৌশলী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিয়মিত জ্ঞানচর্চা, নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা এবং পেশাগত দক্ষতার সমন্বিত বিকাশ অপরিহার্য। তারা আরও উল্লেখ করেন, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আধুনিক শিক্ষার পরিবেশ, যুগোপযোগী ল্যাবরেটরি, অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এবং বাস্তবমুখী পাঠদানের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয় এবং তাদের সফল শিক্ষাজীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
সম্পাদক ও প্রকাশক : এ এইচ এম তারেক চৌধুরী
সহ-সম্পাদক: এম এ ওয়াহেদ- ০১৮৫৯-৫০৬৬১৪

প্রধান কার্যালয় : নাহার ম্যানশন ৫ম তলা, ১৫০ মতিঝিল বা/এ, ঢাকা -১০০০। নিউজ রুম: ০২৪৭১১০৪৫৪, ০১৮৮৬৩৩৩০৭৪।
e-mail: 71sangbad@gmail.com, web: 71sangbad.com